শ্যালকের হাতে খুন জামাইবাবু, চাঞ্চল্য এলাকায়
Connect with us

মালদা

শ্যালকের হাতে খুন জামাইবাবু, চাঞ্চল্য এলাকায়

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, মালদা, ৮ এপ্রিল : পারিবারিক বিবাদের জেরে ক্ষুর চালিয়ে জামাইবাবুকে খুন করার অভিযোগ উঠল শ্যালকের বিরুদ্ধে।বৃহস্পতিবার সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হবিবপুর থানার জাজোল স্ট্যান্ড এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম, বিফল মন্ডল।তার বাড়ি হবিবপুর থানারভবানীপুর এলাকায়। সে পেশায় কৃষিজীবি। অভিযুক্ত শ্যালকের নাম উকিল মন্ডল। পেশায়ে সে ক্ষৌরকার।জানা গিয়েছে, বুধবার রাতে স্ত্রীর সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে বিফল মন্ডলের ঝামেলা হয়।এরপরেই বৃ্হস্পতিবার সকালে বিফল মন্ডল ধান বিক্রি করতে যান জাজোল স্ট্যান্ডে।সেখানেই এই ঘটনা নিয়ে শ্যালক উকিল মন্ডলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিফল। সেই সময় ধারালো ক্ষুর দিয়ে তাঁর উপরে হামলা চালায় শ্যালক উকিল মন্ডল।রক্তাক্ত অবস্থায় বিফল মন্ডলকে উদ্ধার করে হবিবপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের প্রতিবেশী দিলীপ মন্ডল জানিয়েছেন, রাতে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয়। এরপরেই বিফল মন্ডল সকালে ধান বিক্রি করতে আসে জাজোল স্ট্যান্ডে। সেসময় তার শ্যালক উকিল মন্ডল ক্ষুর দিয়ে তাকে আক্রমণ চালায়।তার গলায়, বুকে, হাতে আঘাত লাগে।তড়িঘড়ি আমরা জখম বিফলকে হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয়। যদিও স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলায় কেন এই কান্ড ঘটলো তা নিয়ে ধোয়াশা ছড়িয়েছে এলাকায়।পরে হবিবপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।ঘটনার পর অভিযুক্ত শ্যালককেগ্রেপ্তার করে পুলিশ।