ভারতের জাতীয় আয় বাংলাদেশের নীচে! আচ্ছেদিনের প্রতিশ্রুতি কোথায় গেল? প্রশ্ন জনতার
Connect with us

দেশ

ভারতের জাতীয় আয় বাংলাদেশের নীচে! আচ্ছেদিনের প্রতিশ্রুতি কোথায় গেল? প্রশ্ন জনতার

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৩ মে : করোনা অতিমারি সময়েও ভারতের জাতীয় আয়ের পরিসংখ্যান টপকে গেল প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশ। ফলে প্রশ্ন উঠছে বিজেপির আচ্ছেদিনের প্রতিশ্রুতির কী হল?

উল্লেখ্য করোনা মোকাবিলা নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যর্থতার অভিযোগ উঠেছে। বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রকের মন্ত্রী (Planning Minister) এম এ মান্নান বলেন, দেশের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে ২ হাজার ২২৭ মার্কিন ডলার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য বছরে ১ লক্ষ ৮৮ হাজার ৮৭৩ টাকা। উল্লেখ্য, গত বছর বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ মার্কিন ডলার। সেই হিসেবে মাথাপিছু আয় বেড়েছে ১৬৩ ডলার। শতাংশের হিসেবে যা গতবারের চেয়ে ৯ শতাংশ বেশি। বর্তমানে ভারতের মাথা পিছু আয় ১,৯৪৭ মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশের তুলনায় ২৮০ মার্কিন ডলার কম। কী এই মাথা পিছু আয়? দেশের জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে সে দেশের মাথা পিছু আয়ের হদিশ মেলে। স্বাভাবিকভাবে এই তথ্য সামনে আসতেই মোদি সরকারের দিকে আঙুল উঠতে শুরু করেছে। তবে এ নিয়ে কেন্দ্রের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। IMF-এর রিপোর্টে বলেছিল, ২০২০ সালে চলতি বাজারমূল্যে মাথাপিছু জিডিপিতে ভারতকে পেছনে ফেলবে বাংলাদেশ। বাংলাদেশের মাথাপিছু জিডিপি ১ হাজার ৮৮৮ ডলারে পৌঁছাবে। অন্যদিকে ভারতে এটি কমে হবে ১ হাজার ৮৭৭ ডলার। যদিও সেই দাবি হেলায় উড়িয়েছিল কেন্দ্র। কিন্তু এবার ফের বাংলাদেশের মন্ত্রীর দাবি নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে।

Continue Reading
Advertisement