কেমো-রেডিও ছাড়াই রক্তের ক্যানসারে সমাধান? বাজারে আসছে নতুন ওষুধ
Connect with us

স্বাস্থ্য

কেমো-রেডিও ছাড়াই রক্তের ক্যানসারে সমাধান? বাজারে আসছে নতুন ওষুধ

Dipa Chakraborty

Published

on

রক্তের ক্যানসার চিকিৎসায় আসছে যুগান্তকারী ওষুধ— শুধু একটি ট্যাবলেটই থামিয়ে দিতে পারে ক্যানসার কোষের বিস্তার! গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস ভারতের বাজারে আনছে ‘জানুব্রুটিনিব’ নামের একটি ওষুধ, যা ব্র্যান্ড নাম ‘ব্রুকিনসা’ হিসেবে পাওয়া যাবে।

বিশেষজ্ঞদের মতে, এই ওষুধ নির্দিষ্ট ডোজে খেলে ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া (CML)-র মতো ভয়ঙ্কর রক্তের ক্যানসার কোষের বৃদ্ধি ও বিভাজন বন্ধ হয়ে যেতে পারে। গ্লেনমার্ক জানিয়েছে, ভারতীয়দের শারীরিক গঠনের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে এই ফর্মুলেশন।

CML এক ধরনের শ্বেত রক্তকণিকার ক্যানসার, যেখানে অস্থিমজ্জায় থাকা স্টেম কোষগুলি অনিয়ন্ত্রিত হারে বিভাজিত হয়ে ক্যানসার কোষে রূপ নেয়। এই কোষগুলি পরে রক্তপ্রবাহের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে, শরীরের রক্ত তৈরি প্রক্রিয়া ব্যাহত করে। ‘জানুব্রুটিনিব’ এই বিভাজন এবং ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকেই থামিয়ে দিতে পারে বলে দাবি করা হয়েছে।

গবেষণা ও ক্লিনিক্যাল ট্রায়ালে ইতিবাচক ফল মেলায় ভারতীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা এই ওষুধের বাজারজাতকরণে সবুজ সংকেত দিয়েছে। অনকোলজিস্ট ডা. শুভদীপ চক্রবর্তী জানিয়েছেন, “CML নির্ণয় যত তাড়াতাড়ি হয়, ততই রোগী সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে। নতুন ওষুধ সেই সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেবে।”

Advertisement
ads

দাম কত?

ভারতীয় বাজারে এই ওষুধের এক বাক্স (৮০ মি.গ্রা., ১২০টি ট্যাবলেট) বিক্রি হবে ২০ হাজার থেকে আড়াই লক্ষ টাকার মধ্যে, কোম্পানি ও ব্র্যান্ড ভেদে এই দাম নির্ধারিত হবে।

রক্তের ক্যানসার চিকিৎসায় এটি এক বড় অগ্রগতি বলে মনে করছেন চিকিৎসকরা। তবে ওষুধটির দীর্ঘমেয়াদী কার্যকারিতা নিয়ে এখনও চলছে গবেষণা ও পর্যালোচনা।

Advertisement
ads
Continue Reading
Advertisement