রাজ্যের খবর
পাঁচ দফা দাবিতে আমরণ অনশন, গুরুতর অসুস্থ ৬ শিক্ষক
ডিজিটাল ডেস্কঃ ৭৮ ঘণ্টা পার। তবুও দাবিতে অনড় চাকরিহারা যোগ্য শিক্ষকরা (SSC Job Deprived Teachers)। গত ১৩ জুন রাত ১টা থেকে বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে শুরু হয়েছে তাঁদের আমরণ অনশন (Hunger Strike)। দশজন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা নিজেদের ন্যায্য চাকরির দাবিতে আন্দোলনে নেমেছেন। ইতিমধ্যেই ৬ জন অনশনকারী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তবুও আন্দোলন থামাতে কেউ রাজি নন।
অনশনকারীদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) তাঁদের সঙ্গে দেখা না করা পর্যন্ত এবং সুপ্রিম কোর্টের (Supreme Court) রায় পুনর্বিবেচনা না হওয়া পর্যন্ত তাঁরা পিছু হটবেন না।
অনশনকারীদের মধ্যে রয়েছেন চিন্ময় মণ্ডল (Chinmoy Mandal), কৌশিক সরকার (Kaushik Sarkar), কিশোর কুমার রায় (Kishore Kumar Roy), অচিন্ত্যকুমার দাস (Achintya Kumar Das), অর্নিবাণ সাহা (Arniban Saha), মিতা সরকার (Mita Sarkar), মানিক মজুমদার (Manik Majumdar), বিকাশ রায় (Bikash Roy), বলরাম বিশ্বাস (Balaram Biswas), এবং সুকুমার সোরেন (Sukumar Soren)।
আরও পড়ুনঃ শিক্ষা-চাকরি নিয়ে প্রশ্ন, বিধানসভায় হট্টগোল, বিজেপি বিধায়কের সাসপেনশন ঘিরে তপ্ত রাজনীতি
রবিবার থেকে অনশন মঞ্চে একের পর এক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় এনআরএস (NRS Hospital) হাসপাতালে ভর্তি করা হয় চিন্ময় মণ্ডলকে। এরপর সোমবার সকালে আরও দু’জনের শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁদের মধ্যে অনির্বাণ সাহাকে আরজি কর মেডিক্যালে (RG Kar Medical College) ভর্তি করা হয়েছে। মহিলা অনশনকারী মিতা সরকারকেও (Mita Sarkar) হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।
দাবি মানা না হলে আন্দোলন চলবে বলেই অনশনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তাঁরা সরকারের কাছে অবিলম্বে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ, স্কুলে ফেরানোর লিখিত আশ্বাস সহ মোট পাঁচ দফা দাবি তুলেছেন।
শনিবার রাতে মেডিক্যাল সার্ভিস সেন্টারের (Medical Service Centre) একদল চিকিৎসক অনশন মঞ্চে এসে তাঁদের শারীরিক পরীক্ষা করেন এবং অনশন প্রত্যাহারের জন্য অনুরোধ জানান। তবে শিক্ষক-শিক্ষিকারা অনড়, তাঁদের বক্তব্য, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
