Connect with us

ভাইরাল খবর

সকেট–পেট্রল বোমার পরিকল্পনা? আন্দোলনকারীদের ফোনালাপ প্রকাশ করল পুলিশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ এসএসসি (SSC) অভিযানের আগে ফের বিতর্ক তুঙ্গে। অভিযানের নামে অশান্তির ছক কষা হচ্ছে বলে বিস্ফোরক দাবি করল বিধাননগর পুলিশ কমিশনারেট (Bidhannagar Police Commissionerate)। পুলিশের দাবি, আন্দোলনকারীদের মধ্যে দু’জনের কথোপকথনের অডিও ক্লিপ হাতে এসেছে। প্রায় ছ’মিনিটের ওই ফোনালাপে পুলিশকে লক্ষ্য করে সকেট ও পেট্রল বোমা ছোড়ার পরিকল্পনার কথা শোনা গিয়েছে। এমনকি পরীক্ষাকেন্দ্রে বোমাবাজির হুঁশিয়ারিও মিলেছে বলে দাবি পুলিশের। এই অডিও ক্লিপের ভিত্তিতেই মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

রবিবার সাংবাদিক বৈঠকে ডিসি (DC) অনীশ সরকার জানান, কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশ অনুযায়ী প্রতিবাদ নির্দিষ্ট জায়গায় হওয়া উচিত। তবে আন্দোলনকারীরা সে নিয়ম মানেননি। তাই এসএসসি ভবন অভিযানে অনুমতি দেওয়া হয়নি। তাঁর কথায়, “নির্দিষ্ট জায়গায় আন্দোলন হলে কোনও আপত্তি নেই, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বেআইনি কর্মসূচি বরদাস্ত করা হবে না।”

যদিও পুলিশের দাবি একেবারেই খারিজ করেছেন যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের (Jogyo Shikshak-Shikshika Adhikar Mancha) সদস্য সুমন বিশ্বাস (Suman Biswas)। তাঁর বক্তব্য, “অডিও ক্লিপের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। আমরা কখনও আইন হাতে তুলিনি, তুলবও না। আমাদের একমাত্র দাবি, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের (Siddhartha Majumdar) সঙ্গে আলোচনার ব্যবস্থা হোক।” একইসঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সোমবার এসএসসি অভিযান হবে, তবে পুলিশের সহযোগিতা নিয়েই। আন্দোলনে অংশ নিতে ‘যোগ্য’ চাকরিহারাদের প্রতি আবেদনও জানিয়েছেন সুমন।

Advertisement
ads

অন্যদিকে, পুলিশের দাবি এবং আন্দোলনকারীদের প্রতিক্রিয়ায় তৈরি হয়েছে নতুন বিতর্ক। আন্দোলনের নামে অশান্তির আশঙ্কা ঘিরে এখন চরম সতর্কতায় প্রশাসন।

Continue Reading
Advertisement