এসএসসি অভিযানের আগে সুমন বিশ্বাসের বাড়িতে হানা, পরে স্টেশন থেকে আটক
Connect with us

Uncategorized

এসএসসি অভিযানের আগে সুমন বিশ্বাসের বাড়িতে হানা, পরে স্টেশন থেকে আটক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিধাননগর (Bidhannagar) পুলিশের বৃহৎ তল্লাশি অভিযানে ধরা পড়লেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস (Suman Biswas)। সোমবার ভোরে চুঁচুড়া থানার বিশাল পুলিশবাহিনী তাঁর বাড়িতে হানা দিয়ে ঘরের আলমারি ও খাটের তলার সব কাগজ-পত্র তল্লাশি করে। তবে সুমন সেই সময় বাড়িতে না থাকায় পুলিশ খালি হাতে ফিরে যায়। পরে হুগলির (Hooghly) আদি সপ্তগ্রাম স্টেশন থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশের দাবি, সোমবারের এসএসসি (SSC) অভিযানের আগে কোনো বিশৃঙ্খলা বা বোমা মেরে গণ্ডগোল করার পরিকল্পনা রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকার (Anish Sarkar) সাংবাদিক বৈঠকে একটি অডিও ক্লিপ প্রকাশ করেন। যদিও আদালতের নির্দেশ মেনে আন্দোলনকে শান্তিপূর্ণ রাখার কথা বলা হয়েছিল, পুলিশ অভিযোগ করছে, অভিযানের আগেই কিছু লোক পরিস্থিতি অশান্ত করার ছক কষছিল।

অন্যদিকে, সুমনের ভাই সঞ্জয় বিশ্বাস (Sanjay Biswas) অভিযোগ করেছেন, ‘সকালবেলায় পুলিশ হঠাৎ দরজা ভেঙে ঘরে ঢুকেছে। খাটের নিচে, আলমারিতে সব খুঁজেছে। বাড়িতে অসুস্থ মা-বাবা এবং স্ত্রী-সন্তান ছিলেন। যেন কোনো চোর ধরতে এসেছে। অথচ দাদা শান্তিপূর্ণ আন্দোলন করছেন।’

Advertisement
ads

বেথুয়াডহরী মেজপোতা হাইস্কুলের (Bethuadahari Mezpota High School) জীবন বিজ্ঞানের সহশিক্ষক সুমন বিশ্বাস চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম আহ্বায়ক। তিনি ইতিমধ্যেই অডিও ক্লিপটি তাঁদের নয় বলে দাবি করেছেন এবং আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে। সোমবারের ঘটনা সেই আশঙ্কাকেই সত্য প্রমাণ করল।

এই ঘটনার পর শিক্ষক সমিতি ও আন্দোলনকারীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দাবি করেছেন, শান্তিপূর্ণ আন্দোলনের নামে এই ধরনের পুলিশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। আইন ও আদালতের নির্দেশ অনুযায়ী শিক্ষক ও আন্দোলনকারীদের অধিকার রক্ষার দাবি জোরদার হচ্ছে। 

Continue Reading
Advertisement