গণতন্ত্রের উৎসবে প্রাণহানি! ভোট দিতে গিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ ৪ জনের
Connect with us

ভোটের খবর

গণতন্ত্রের উৎসবে প্রাণহানি! ভোট দিতে গিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ ৪ জনের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রথম দফার ভোট (Polling Day) চলাকালীন তীব্র দাবদাহ (Heatwave) এবং শারীরিক চাপের কারণে রাজ্যের চারটি জেলায় চার ভোটারের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দুই মেদিনীপুর, মালদহ ও বীরভূমে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। আলিপুর আবহাওয়া দফতর (IMD) আগেই তাপপ্রবাহ (Heat Alert) নিয়ে সতর্ক করেছিল। চিকিৎসকরাও বয়স্ক ও অসুস্থ ভোটারদের সকালেই ভোট (Vote) দিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবুও এই দুর্ঘটনা এড়ানো যায়নি।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অতিরিক্ত গরমে হৃদরোগ (Cardiac Arrest) ও ব্রেন স্ট্রোক (Brain Stroke)-এর কারণে এই মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন—পটাশপুরের নৃপেন্দ্র দাস, কেশপুরের ইসরাতন বিবি, মালতিপুরের প্রমিলা বাগদি এবং সিউড়ির অসীম রায়।

পটাশপুরের বামনবাড় জুনিয়র হাইস্কুলের ২৩৪ নম্বর বুথে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন নৃপেন্দ্র দাস (58)। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। কেশপুরে ভোট দিয়ে বেরোনোর পরই অসুস্থ হয়ে পড়েন ইসরাতন বিবি। মালদহের মালতিপুরে বুথের মধ্যেই পড়ে যান প্রমিলা বাগদি, পরে তাঁর মৃত্যু হয়। সিউড়িতে ভোট দিতে যাওয়ার পথেই অসীম রায়ের মৃত্যু ঘটে।

Advertisement
ads

বৈশাখের (Baishakh) তীব্র গরমে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর ও বর্ধমান এলাকায় তাপমাত্রা চরমে ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বুথে ভোটারদের ভিড় (Crowd) থাকলেও এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে।

নির্বাচন কমিশন (Election Commission) জানিয়েছে, বেলা ১১টা পর্যন্ত রেকর্ড ভোট পড়লেও পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক।

Continue Reading
Advertisement