দলবদলের আগে কংগ্রেস থেকে বহিষ্কার, শংকর মালাকারকে সরাল প্রদেশ নেতৃত্ব
Connect with us

রাজনীতি

দলবদলের আগে কংগ্রেস থেকে বহিষ্কার, শংকর মালাকারকে সরাল প্রদেশ নেতৃত্ব

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দলের প্রতি আনুগত্যে সন্দেহ দানা বাঁধতেই কড়া পদক্ষেপ কংগ্রেসের। উত্তরবঙ্গের বর্ষীয়ান কংগ্রেস নেতা ও প্রাক্তন বিধায়ক শংকর মালাকার (Shankar Malakar)-কে দলীয় সমস্ত পদ থেকে সরিয়ে দিল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতির পদ সহ জাতীয় কংগ্রেসের বিভিন্ন পদ থেকেও অপসারিত হলেন তিনি। সূত্রের খবর, তাঁর পরিবর্তে আপাতত চারজন নেতা মিলে দেখবেন জেলার সাংগঠনিক দায়িত্ব। তাঁদের মধ্যে রয়েছেন সুবীন ভৌমিক (Subin Bhowmik)অলকেশ চক্রবর্তী (Alokesh Chakraborty)

উল্লেখ্য, মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে এক দশক ধরে নির্বাচিত হয়ে আসা শংকর মালাকার উত্তরবঙ্গের তপশিলি সম্প্রদায়ের মধ্যে বিশেষ জনপ্রিয়। কংগ্রেসের হয়ে তাঁর দীর্ঘদিনের কাজ সংগঠনে দৃঢ় ভিত গড়ে তুলেছিল। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছিল, তিনি শিবির বদল করতে পারেন। সেই জল্পনাই কার্যত সত্যি হয়ে উঠছে বুধবার। ঘাসফুলের পতাকা হাতে তুলে নিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ ‘উপমা নয়, চাই বিরিয়ানি’— ভাইরাল ভিডিও শুনে অঙ্গনওয়াড়ির খাবারের মেনু বদল

২০২১ সালের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে তেমন দাপট দেখাতে পারেনি তৃণমূল কংগ্রেস। তবে ২০২৬ সালের আগে ভোট কৌশল সাজাতে মালাকারের মতো প্রভাবশালী নেতাকে দলে টানার প্রচেষ্টা যে দলবদলের ইঙ্গিতবাহী, তা বলাই বাহুল্য।

Advertisement
ads

দলের এই অবস্থান প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার (Shubhankar Sarkar) কোনও মন্তব্য না করলেও, রাজনৈতিক মহলের মতে, মালাকারের দলবদল কংগ্রেসের জন্য যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। বিশেষত উত্তরবঙ্গে দলীয় সংগঠন ধরে রাখার প্রশ্নে এই ধাক্কা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

তবে ঘাসফুল শিবিরে যোগ দিয়ে তিনি আদতে কতটা কার্যকর হয়ে উঠতে পারবেন, তা এখন সময় বলবে। নির্বাচনের আগে এই রকম হেভিওয়েট দলবদল উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণে বড় রদবদলের ইঙ্গিত দিচ্ছে।

Continue Reading
Advertisement