ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য, পাকড়াও এক দুষ্কৃতি
Connect with us

উত্তর দিনাজপুর

ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য, পাকড়াও এক দুষ্কৃতি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৮ জানুয়ারী : একের পর এক দুই মহিলার কাছ থেকে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় শনিবার রাতে উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের দুর্গানগর মোড়ে ৩১ নম্বর জাতীয় সড়কে।

ঘটনায় পাকড়াও এক দুষ্কৃতি। এদিন সন্ধ্যায় পিংকি সিংহ নামে এক মহিলা তার বোনকে নিয়ে যাওয়ার সময় বাইকে চেপে এসে তিন দুর্বৃত্ত তার ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে। যদিও তাতে সফল না হয়ে চম্পট দিলেও ফিরে এসে অপর এক মহিলার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। সেসময় মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে এক দুষ্কৃতিকে পাকড়াও করলে অপর দুজন পালিয়ে যায়। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ এসে ওই দুষ্কৃতিকে আটক করে থানায় নিয়ে যায়। বাকীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।