সরকারি কেবিনেই মহিলাদের সঙ্গে আপত্তিকর আচরণ! বরখাস্ত সিনিয়র আইপিএস পুলিশ কর্তা
Connect with us

অফবিট

সরকারি কেবিনেই মহিলাদের সঙ্গে আপত্তিকর আচরণ! বরখাস্ত সিনিয়র আইপিএস পুলিশ কর্তা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: নিজের দপ্তরের ভিতরেই মহিলাদের সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগে বড়সড় শাস্তির মুখে কর্নাটকের এক শীর্ষ পুলিশ কর্তা। ভাইরাল হওয়া একটি অশ্লীল ভিডিও (Viral Obscene Video) ঘিরে বিতর্কের জেরে কর্নাটক সরকার ডিজিপি স্তরের আইপিএস অফিসার কে রামচন্দ্র রাও (K Ramachandra Rao)-কে সাময়িকভাবে বরখাস্ত (Suspension Order) করেছে।

অভিযোগ, ডিউটির সময় নিজের কেবিনে বসেই একাধিক মহিলাকে জড়িয়ে ধরা ও চুম্বনের মতো আপত্তিকর আচরণ (Compromising Act in Office) করেন তিনি। সেই দৃশ্যের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (CM Siddaramaiah)-র দপ্তর। প্রাথমিক তদন্তে (Prima Facie Inquiry) বিষয়টি সরকারি কর্মচারীর আচরণবিধির পরিপন্থী বলে মনে করেছে সরকার।

সরকারি নির্দেশে জানানো হয়েছে, রামচন্দ্র রাওয়ের আচরণ অল ইন্ডিয়া সার্ভিসেস কনডাক্ট রুলস, ১৯৬৮ (All India Services Conduct Rules 1968) লঙ্ঘন করেছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে বরখাস্ত রাখা হবে। এই সময় তিনি সাবসিস্টেন্স অ্যালাউন্স (Subsistence Allowance) পেলেও রাজ্য সরকারের অনুমতি ছাড়া সদর দফতর (Police Headquarters) ছাড়তে পারবেন না।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই বর্ষীয়ান আইপিএস অফিসার (Senior IPS Officer)। তাঁর দাবি, ভাইরাল ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো (Fabricated Video) ও সাজানো। তবে তদন্ত চলবে বলে স্পষ্ট জানিয়েছে কর্নাটক প্রশাসন (Karnataka Administration)।

Advertisement
ads

উল্লেখ্য, ১৯৯৩ ব্যাচের এই আইপিএস অফিসার অতীতেও বিতর্কে জড়িয়েছিলেন, যখন তাঁর সৎ মেয়ে, দক্ষিণী অভিনেত্রী রানিয়া রাও (Ranya Rao) সোনা পাচার মামলায় (DRI Gold Smuggling Case) গ্রেপ্তার হন।

Continue Reading
Advertisement