মোমোর নেশায় এমন কাণ্ড! সোনার বদলে মোমো খেয়ে পরিবারকে সর্বস্বান্ত
Connect with us

অফবিট

মোমোর নেশায় এমন কাণ্ড! সোনার বদলে মোমো খেয়ে পরিবারকে সর্বস্বান্ত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মোমো (momo) খাওয়ার নেশা যে এমন ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা কল্পনাও করতে পারেননি পরিবার। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) দেওরিয়া (Deoria) জেলার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। অভিযোগ, মাত্র ১৪ বছরের এক কিশোর দিনের পর দিন মায়ের সোনার গয়না (gold jewellery) চুরি করে পাড়ার মোমো দোকানিকে দিত। বিনিময়ে পেটভরে মোমো খেত সে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোরের বাড়ি রামপুর কারখানা থানা (Rampur Karkhana police station) এলাকায়। ফাস্ট ফুড (fast food) খাওয়ার প্রবল নেশা ছিল তার। এগরোল, চাউমিনের পাশাপাশি সবচেয়ে প্রিয় খাবার ছিল মোমো। কিন্তু নিয়মিত টাকা দিতে রাজি হয়নি পরিবার। এরপরই চরম সিদ্ধান্ত নেয় সে।

ঘরের আলমারিতে রাখা একের পর এক সোনার গয়না তুলে নিয়ে স্থানীয় মোমো দোকানিকে দেয় কিশোর। দীর্ঘদিন ধরে এই কাজ চললেও পরিবারের কারও সন্দেহ হয়নি। ঘটনার পর্দাফাঁস হয়, যখন এক আত্মীয় গয়না নিতে এসে আলমারি খুলে দেখেন—একটিও গয়না নেই।

জিজ্ঞাসাবাদে কিশোর সমস্ত কথা স্বীকার করে। জানায়, গয়নাগুলি মোমো দোকানির হাতে তুলে দিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ (police investigation) তদন্ত শুরু করেছে। পরিবারের দাবি, প্রায় ৮৫ লক্ষ টাকার গয়না হাতিয়েছে ওই দোকানি।

Advertisement
ads

জানা গিয়েছে, অভিযুক্ত মোমো বিক্রেতা বাইরে থেকে এসে এলাকায় দোকান চালাত। ঘটনার পর সে দোকান গুটিয়ে এলাকা ছেড়ে পালিয়েছে। পুলিশ তার খোঁজে তল্লাশি (search operation) শুরু করেছে। এখনও পর্যন্ত অভিযুক্ত বা গয়নার সন্ধান মেলেনি।

Continue Reading
Advertisement