ভাইরাল খবর
বিজ্ঞান না বিভ্রান্তি? আবর্জনা থেকে সোনা তৈরির যন্ত্রের কথা বললেন ধর্মপাল সিং
ডিজিটাল ডেস্কঃ বাংলার রাজনীতিতে একসময় গরুর দুধ থেকে সোনা পাওয়ার তত্ত্ব তুলে কটাক্ষের শিকার হয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার সেই বিতর্ককে ছাপিয়ে গেলেন উত্তরপ্রদেশের সেচ ও জলসম্পদ মন্ত্রী ধর্মপাল সিং (Dharmpal Singh)। সম্প্রতি মীরাট (Meerut)-এর এক অনুষ্ঠানে তিনি দাবি করেছেন, রাজ্যে তৈরি হচ্ছে এমন একটি বিশেষ যন্ত্র, যা ‘আবর্জনা থেকে সোনা’ তৈরি করবে।
“There is a plan to make gold from garbage. That machine is getting ready soon. There is a little problem. When it is ready, gold will be made from garbage in Meerut”
BJP Minister Dharmpal Singh, UPpic.twitter.com/BuR7qLoLdT
— Mohammed Zubair (@zoo_bear) May 26, 2025
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ধর্মপাল বলেন, “আবর্জনা থেকে সোনা তৈরির পরিকল্পনা চলছে। সেই অনুযায়ী যন্ত্র তৈরি হচ্ছে। যদিও কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তবে মেশিন প্রস্তুত হলেই মীরাটে এই পদ্ধতিতে সোনা তৈরি শুরু হবে।” তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে। একদিকে মন্ত্রীর এই বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত অনেকে হাততালি দেন, অন্যদিকে সামাজিক মাধ্যমে ট্রোলের শিকার হন তিনি।
এই ধরনের মন্তব্য অবশ্য বিজেপি নেতাদের কাছ থেকে নতুন নয় বলেই মনে করছে বিরোধী মহল। অতীতে দিলীপ ঘোষ দাবি করেছিলেন, গরুর দুধে সোনার উপাদান থাকে। আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এক সভায় বলেছিলেন, নর্দমার গ্যাস সংগ্রহ করে রান্নার কাজে ব্যবহার করতেন তিনি নিজে।
LPG has become unaffordable, that’s why our “beloved” Modi Ji who has a better scientific brain than many rocket scientists has given us a solution to overcome the challenge of LPG prices -> Nala gas
Jai Ho 🙏
Gutter Gas : Theory & Practical explanation by India’s PM Modi 🤣 pic.twitter.com/pVmJy6FGVO
— Bhavika Kapoor (@BhavikaKapoor5) May 8, 2022
তবে প্রশ্ন উঠছে, পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা যতই জরুরি হোক না কেন, বিজ্ঞানসম্মত না হলে এমন প্রযুক্তির দাবি সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, আবর্জনা থেকে পুনর্ব্যবহারযোগ্য জিনিস বা শক্তি উৎপাদনের বিষয়টি বাস্তব হলেও, সোনা তৈরির দাবি এখনও অবিশ্বাস্য। ফলে ধর্মপাল সিংয়ের মন্তব্যকে অনেকেই রাজনৈতিক গিমিক বলেই মনে করছেন।
এই ঘটনার পর ধর্মপাল সিংয়ের বক্তব্যকে ঘিরে চর্চা শুরু হয়েছে রাজনীতির পাশাপাশি বিজ্ঞানের অঙ্গনেও।
