প্রেমের সম্পর্ক থেকে মানসিক যন্ত্রণা, হেমতাবাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্কুলছাত্রী
Connect with us

আত্মহত্যা

প্রেমের সম্পর্ক থেকে মানসিক যন্ত্রণা, হেমতাবাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্কুলছাত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ‌ প্রেমের সম্পর্কে প্রতারণা ও ব্ল্যাকমেইলের জেরে ঘটে গেল মর্মান্তিক পরিণতি। উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার চৈনগর গ্রাম পঞ্চায়েতের আসমান হাট এলাকায় আত্মঘাতী হল একাদশ শ্রেণির এক নাবালিকা (17)। অভিযুক্ত, তার প্রেমিক—একাধিকবার ভয় দেখিয়ে ও ব্ল্যাকমেল করে মেয়েটিকে মানসিক চাপে ফেলেছিল বলে অভিযোগ উঠেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরীর সঙ্গে হেমতাবাদ থানার নওদা এলাকার বাসিন্দা বুদ্ধদেব দেবনাথ (Buddhadeb Debnath)-এর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল কিছুদিন আগে। কিন্তু সেই সম্পর্কই ধীরে ধীরে পরিণত হয় যন্ত্রণার উৎসে। অভিযোগ, বুদ্ধদেব নানাভাবে তাকে ব্ল্যাকমেল করছিল। কখনও ভয় দেখানো, কখনও হুমকি—এইসবের জেরে মানসিক অবসাদে ভুগতে শুরু করে নাবালিকা।

আরও পড়ুনঃ ফের অগ্নিকাণ্ড, প্লাস্টিকের গুদামে আগুনে ঘন ধোঁয়ায় ঢাকল এলাকা

মঙ্গলবার স্কুল থেকে ফিরে সন্ধ্যার সময় পরিবারের অগোচরে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মেয়েটি। পরিবারের সদস্যরা যখন ঘরে ঢোকেন, তখন ততক্ষণে সব শেষ। স্থানীয়রা তড়িঘড়ি খবর দেন পুলিশে। হেমতাবাদ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে পাঠায় রায়গঞ্জ মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য।

Advertisement
ads

পরিবারের তরফে বুদ্ধদেবের বিরুদ্ধে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত কিশোরীর পরিবারের দাবি, “আমরা চাই, ওর কঠিন শাস্তি হোক। আমাদের মেয়ের মৃত্যু যেন ব্যর্থ না যায়।”

ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা বলছেন, সামাজিকভাবে সচেতন না হলে এমন ঘটনাই বারবার ঘটবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা রুজু করা হয়েছে।

Continue Reading
Advertisement