নতুন শিক্ষাবর্ষে গরমের ছুটি কমানোর সিদ্ধান্ত, স্কুল প্রশাসনের ব্যাখ্যা
Connect with us

রাজ্যের খবর

নতুন শিক্ষাবর্ষে গরমের ছুটি কমানোর সিদ্ধান্ত, স্কুল প্রশাসনের ব্যাখ্যা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) আগামী শিক্ষাবর্ষ (2026 session) নিয়ে বড় সিদ্ধান্ত নিল। মঙ্গলবার প্রকাশিত নতুন ছুটির ক্যালেন্ডার (holiday list) অনুযায়ী স্কুলের গরমের ছুটি (summer vacation 2026 in West Bengal) এবার মাত্র ছ’দিন ধরা হয়েছে। পর্ষদের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই শিক্ষামহলে প্রশ্ন ও বিতর্ক শুরু হয়েছে।

পর্ষদ জানিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষে সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গরমের ছুটি (Summer vacation 2026 west bengal school) হবে ১১ মে থেকে ১৬ মে পর্যন্ত। মোট ছুটি মাত্র ৬ দিন। পর্ষদ সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী বছরে স্কুলগুলিকে মোট ৬৫ দিনের ছুটি (annual leave) বরাদ্দ করা যায়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে রাজ্য সরকার নতুন নতুন ছুটি (public holidays) ঘোষণা করেছে, যেমন গুরু রবিদাসের জন্মদিন, বীর চিলাবাইয়ের জন্মদিবস, ইস্টার স্যাটারডে, হুল দিবস, করম পুজো ইত্যাদি। এগুলো মেনে গরমের ছুটি কমানো প্রয়োজন হয়েছে।

অতিরিক্ত গরমে রাজ্য সরকার প্রায় প্রতি বছরই আলাদা ছুটি ঘোষণা করে, ফলে স্কুলগুলির মোট ছুটির হিসেব আরও চাপে পড়েছে। তাপমাত্রা (temperature) ক্রমবর্ধমান হওয়ায় গ্রীষ্মে স্কুলে উপস্থিতি ও ক্লাস চলাকালীন পড়ুয়াদের অসুস্থতার (student health) সম্ভাবনা থাকে। কিন্তু এবার গরমের ছুটি মাত্র ছ’দিন হওয়ায় অভিভাবক ও শিক্ষক মহলে উদ্বেগ (concern) বেড়েছে।

Advertisement
ads

বিশেষজ্ঞদের মতে, এই নতুন ছুটির ক্যালেন্ডার কার্যকর হলে শিক্ষার্থীদের গরম সামলে স্কুলে যাতায়াত ও ক্লাসে অংশগ্রহণে সমস্যার সৃষ্টি হতে পারে।

Continue Reading
Advertisement