ভাইরাল খবর
তৃণমূল কত আসনে জিতবে ছাব্বিশের নির্বাচনে! সেই বিষয়ে ভবিষ্যৎবাণী করলেন অনুব্রত মণ্ডল
ডিজিটাল ডেস্কঃ বিধানসভা (Assembly) নির্বাচনের উত্তাপ দিন দিন বাড়ছে। রাজনৈতিক দলগুলো নিজেদের রণকৌশল (Strategy) ঠিক করে নির্বাচনী প্রচার (Campaign) শুরু করেছে। সেই মাঝেই বীরভূম (Birbhum) থেকে বড় ভবিষ্যৎবাণী (Prediction) করলেন তৃণমূল (TMC) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বা কেষ্ট।
অনুব্রত মণ্ডল স্পষ্ট করে জানিয়েছেন, তৃণমূলের (TMC) ফের ক্ষমতায় আসা নিয়ে কোনো সংশয় (Doubt) নেই। তিনি বলেন, “২৩০ থেকে ২৩৫টি আসনে (Seats) জয়ী হবে তৃণমূল।” দীর্ঘদিন গরুপাচার (Cow Smuggling) মামলায় জেলে থাকা অনুব্রত, বেশ কিছুদিন আগেই জামিনে মুক্ত হয়ে রাজনীতিতে ধীরে ধীরে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন।
বীরভূমে অনুষ্ঠিত সভায় অনুব্রত মণ্ডল আরও বলেন, “চ্যালেঞ্জ করলাম, তৃণমূল ২৩০–২৩৫ আসনে জিতবে। ফের মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) মুখ্যমন্ত্রী হবেন।”
সভায় বিরোধীদের নিশানা করে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে রাজ্যে অন্ধকার (Darkness) নেমে আসবে। কালো দিন (Dark Days) আসবে। সেই ভুল আমরা কেউ করব না। আমরা তাঁকে ছাব্বিশের (26th) ভোটে জিতিয়ে আনব।”
এসআইআর (SIR) এবং এনআরসি (NRC) প্রসঙ্গে অনুব্রত সতর্ক করে বলেন, “ওরা এই নীতি প্রয়োগ করে পশ্চিমবঙ্গের মানুষকে বিপদে ফেলতে চাচ্ছে, বাংলাকে দখল করতে চাচ্ছে। কিন্তু তা কখনো সম্ভব হবে না।”
অনুব্রতের এই ভবিষ্যৎবাণী (Prediction) তৃণমূল সমর্থকরা উৎসাহিত করেছে। নির্বাচনের দিকে তাকিয়ে রাজ্য রাজনীতিতে উত্তাপ আরও বাড়ছে।


