সচিন-পুত্রের এনগেজমেন্টে আলোচনায় সানিয়া চন্দোক, কে এই শিল্পপতি পরিবারের কন্যা?
Connect with us

খেলার খবর

সচিন-পুত্রের এনগেজমেন্টে আলোচনায় সানিয়া চন্দোক, কে এই শিল্পপতি পরিবারের কন্যা?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেট জগতের এক নতুন আলোচিত মুখ হয়ে উঠেছেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)-এর ছেলে অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। মাত্র ২৫ বছর বয়সেই বাগদান সম্পন্ন করলেন তিনি। বুধবার রাতে ঘরোয়া আয়োজনে বাগদান সারেন বিশিষ্ট উদ্যোগপতি রবি ঘাইয়ের (Ravi Ghai) নাতনি সানিয়া চন্দোকের (Saniya Chandhok) সঙ্গে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা।

এই খবর সামনে আসতেই কৌতূহল বেড়েছে সানিয়াকে ঘিরে। আলোচনার কেন্দ্রবিন্দু হলেও তিনি নিজে সবসময় স্পটলাইট এড়িয়ে চলেন। সানিয়া এমন এক শিল্পপতি পরিবারের সদস্য, যাঁদের মালিকানায় রয়েছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল, কোয়ালিটি আইসক্রিম ও ব্রুকলিন ক্রিমারি। লন্ডন স্কুল অফ ইকনমিক্স থেকে স্নাতক সানিয়া বর্তমানে মুম্বইয়ে ‘মিস্টার পজ়’ নামে পোষ্যদের সেলুন, স্পা ও স্টোর পরিচালনা করেন, যা তিনি ২০২২ সালে চালু করেন।

আরও পড়ুনঃ বাংলাভাষী শ্রমিকদের হেনস্থার অভিযোগে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা, ডিটেনশন ক্যাম্পে স্থগিতাদেশে অনীহা শীর্ষ আদালতের

অর্জুন তেন্ডুলকরের ক্রিকেট কেরিয়ার এখনও গতি পেয়েছে বলার মতো নয়। ২০২০-২১ সালে মুম্বইয়ের হয়ে অভিষেক করেন তিনি। ভারতের অনূর্ধ্ব-১৯ দলে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। পরে গোয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অংশ নেন— যেখানে ১৭ ম্যাচে ৫৩২ রান ও বল হাতে ৩৭ উইকেট সংগ্রহ করেছেন। আইপিএলে (IPL) মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন ৫টি ম্যাচ।

Advertisement
ads

যদিও বিয়ের তারিখ এখনো ঘোষণা হয়নি, তবুও তাঁদের সম্পর্ক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ও ক্রিকেটপ্রেমীদের মধ্যে চর্চার বিষয় হয়ে উঠে

Continue Reading
Advertisement