জমির মালিককে না জানিয়েই জোর করে জমি থেকে বালি চুরি বালি মাফিয়াদের
Connect with us

জেলার খবর

জমির মালিককে না জানিয়েই জোর করে জমি থেকে বালি চুরি বালি মাফিয়াদের

Dipa Chakraborty

Published

on

বালি মাফিয়াদের

ডিজিটাল ডেস্ক: জমির মালিককে না জানিয়েই জোর করে জমি থেকে বালি চুরি বালি মাফিয়াদের। প্রতিবাদ জানিয়ে বালিচুরি বন্ধ করলে জমির মালিক ও তার স্ত্রী পুত্র কে মারধর করে সেই বালি মাফিয়ারা । গোটা ঘটনা বিস্তারিত জানিয়ে দিনহাটা থানায় অভিযোগ দায়ের জমির মালিকের। ঘটনাটি ঘটেছে দিনহাটা এক নং ব্লকের সীমান্ত গ্রাম গিতালদহ ২ নং গ্রাম পঞ্চায়েতের পরমানন্দ গ্রামে।

আরোও পড়ুন – সানাইয়ের সুর বদলে গেল বিষাদে, বৌভাতের রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক

রমেশ চন্দ্র সেন নামের ওই জমির মালিকের অভিযোগ, গত ১৩ তারিখে স্থানীয় বালি মাফিয়া, মোবাইল কোর্ট ওরফে রফিকুল ইসলাম ট্রাক্টরের ট্রলি দিয়ে জোর করে তার জমি থেকে প্রায় কুড়ি ট্রলি বালি তুলে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার জমি থেকে বালি তোলা বন্ধ করে দেন। পরবর্তীতে সন্ধ্যায় সেই বালিমাফিয়া তার সাগরেদদের সাথে নিয়ে ভরা বাজারে সেই জমির মালিক এবং তার পরিবারকে আক্রমণ করে। অভিযোগ, আক্রমণের জেরে জমির মালিকের দোকানের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং তাকে ও তার স্ত্রী এবং পুত্রকে বেধড়ক মারধর করে মোবাইল কোর্ট নামের ওই বালি মাফিয়া।

আরোও পড়ুন – নয়া বিপদের মুখে রণবীর! মায়ের চিকিৎসাকেন্দ্রে ঢুকে পড়ছে অচেনা লোক

Advertisement
ads

আক্রমণের জেরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় অভিযোগকারী রমেশ চন্দ্র সেন এর পুত্র। শুধু এই জমির মালিকই নয়, গোটা এলাকার বাসিন্দারাই অভিযুক্ত ব্যক্তির নামে অভিযোগ জানায় যে, অভিযুক্ত রফিকুল ইসলাম জোর করে ট্রলি দিয়ে অবৈধভাবে দীর্ঘদিন ধরে বালি তুলে আসছে। এলাকার লোকেরা বাধা দিলে তাদের কেও বিভিন্ন সময় নানান রকম হুমকি দেখায় সে। এই বিষয়ে পরমানন্দ গ্রামের পঞ্চায়েত সদস্য মুক্তা বর্মন রায় বলেন, যেভাবে বালি তোলা হচ্ছে তাতে অচিরেই নদীর করাল গ্রাসে পড়বে গ্রামটি। তিনি প্রশাসনকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করেন।

আরোও পড়ুন – Love Jihad : লাভ জিহাদ রুখতে কড়া আইন আনছে সরকার

Continue Reading
Advertisement