উত্তরবঙ্গে পরপর তিনদিন বৃষ্টির সতর্কতা, সর্বোচ্চ সতর্কতায় পাঁচ জেলা
Connect with us

আবহাওয়া

উত্তরবঙ্গে পরপর তিনদিন বৃষ্টির সতর্কতা, সর্বোচ্চ সতর্কতায় পাঁচ জেলা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বঙ্গে নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি হলেও ধীরে ধীরে তার প্রভাব হ্রাস পাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department) পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার (Friday) নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করে দুর্বল হয়ে পড়েছে। এর ফলে আগামী দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে এখনও পূর্ব এবং দক্ষিণ-পূর্ব দিকের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (North & South 24 Parganas), নদিয়া (Nadia), ও মুর্শিদাবাদে (Murshidabad) শুক্রবার দমকা হাওয়ার (৫০–৬০ কিমি/ঘণ্টা) সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

আজ আকাশ থাকবে মূলত মেঘলা। দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি কম। বৃহস্পতিবার (Thursday) বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ৫.৪ ডিগ্রি কম।

অন্যদিকে, উত্তরবঙ্গে বর্ষা ইতিমধ্যেই প্রবেশ করেছে এবং নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার (Monsoon Trough) প্রভাবে প্রবল বর্ষণের পূর্বাভাস জারি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Cooch Behar) ও জলপাইগুড়িতে (Jalpaiguri) ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

Advertisement
ads ads

শুক্রবার, শনিবার এবং রবিবার—এই তিন দিনেই উপরের পাঁচ জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা বহাল থাকবে। পাশাপাশি, মালদহ (Malda), উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও (North & South Dinajpur) ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

নিম্নচাপের অভিমুখ বাংলাদেশের দিকে হওয়ায় উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর (North Bay of Bengal) ও মধ্য বঙ্গোপসাগর (Central Bay of Bengal) উত্তাল থাকবে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

সার্বিকভাবে দক্ষিণবঙ্গে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও, উত্তরবঙ্গে আগামী কয়েকদিনের জন্য প্রবল বৃষ্টির মোকাবিলার প্রস্তুতি রাখতে বলা হয়েছে জেলা প্রশাসনকে।

Advertisement
ads ads