যাত্রী প্রতীক্ষালয় ও বেবি ফিডিং রুম নির্মাণে এগোচ্ছে রায়গঞ্জ, উদ্যোগে সাংসদ কার্তিক চন্দ্র পাল
Connect with us

ভাইরাল খবর

যাত্রী প্রতীক্ষালয় ও বেবি ফিডিং রুম নির্মাণে এগোচ্ছে রায়গঞ্জ, উদ্যোগে সাংসদ কার্তিক চন্দ্র পাল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রায়গঞ্জ শহরে নাগরিক পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ নিতে চলেছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল (Kartik Chandra Paul)। নবনির্মিত বাস টার্মিনাস চত্বরে যাত্রীদের জন্য আধুনিক প্রতীক্ষালয় (Passenger Waiting Hall), শিশুদের জন্য ‘বেবি ফিডিং রুম’ (Baby Feeding Room), অফিস কক্ষ সহ একাধিক পরিষেবা গড়ে তুলতে তিনি তাঁর সাংসদ তহবিল (MPLADS) থেকে ১ কোটি টাকা বরাদ্দের নৈতিক সম্মতি দিয়েছেন।

এই মর্মে ১০ জুলাই, রায়গঞ্জ পৌরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস-কে উদ্দেশ করে একটি D.O. পত্র পাঠিয়েছেন সাংসদ। পত্রে তিনি লিখেছেন, “একটি পূর্ণাঙ্গ বাস টার্মিনাস নাগরিকদের দীর্ঘদিনের চাহিদা। রায়গঞ্জে এই পরিকাঠামো গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এক কোটি টাকা বরাদ্দে নৈতিক সম্মতি জানাচ্ছি, তবে চূড়ান্ত অনুমোদনের জন্য একটি আনুষ্ঠানিক প্রকল্প প্রস্তাব প্রয়োজন।”

আরও পড়ুনঃ বাঙালি হয়ে বাংলার প্রশ্নে আপত্তি? বিতর্কের আঁচে এবার মুখ খুললেন প্রসেনজিৎ

পত্রের শুরুতে গুরুপূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে সাংসদ বলেন, “আপনার নেতৃত্বে রায়গঞ্জ পৌরসভা যে নাগরিক পরিষেবায় উন্নয়ন ঘটাচ্ছে, তা প্রশংসনীয়।”

Advertisement
ads

উল্লেখ্য, রায়গঞ্জ শহরে বহুদিন ধরেই আধুনিক বাস টার্মিনাস এবং মানসম্পন্ন যাত্রী পরিষেবার দাবি উঠে আসছিল। সাংসদের এই সদিচ্ছা ও আর্থিক প্রস্তাবে নতুন করে আশার আলো দেখছেন সাধারণ মানুষ। পৌরসভা সূত্রে জানা গেছে, দ্রুত প্রকল্প প্রস্তাব তৈরি করে পাঠানো হবে, যাতে কাজ শুরু করা যায় দ্রুততম সময়ে।