দেশের খবর
রেলে ট্রেন নিরাপত্তায় এআই প্রযুক্তির ব্যবহার, ভারতীয় রেল ও DFCCIL-এর মধ্যে চুক্তি
ডিজিটাল ডেস্কঃ ট্রেন চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে এবং রক্ষণাবেক্ষণের কাজ আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে ভারতীয় রেল এবং ডেডিকেটেড ফ্রেইট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (DFCCIL)-এর মধ্যে এক গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির অধীনে রেলের রোলিং স্টক বা চলন্ত ট্রেনের যন্ত্রাংশ পর্যবেক্ষণের জন্য বসানো হবে Machine Vision Based Inspection System (MVIS) – এক অত্যাধুনিক এআই ও মেশিন লার্নিং নির্ভর প্রযুক্তি।
চলন্ত ট্রেনের নিচের অংশের হাই-রেজোলিউশন ছবি তুলে এই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে ঝুলে থাকা, আলগা বা নিখোঁজ যন্ত্রাংশ চিহ্নিত করতে পারবে। কোনো ত্রুটি ধরা পড়লেই সঙ্গে সঙ্গে অ্যালার্ট পাঠানো হবে, যাতে দ্রুত প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়া যায়।
আরও পড়ুনঃ পহেলগাঁও হামলার পর বাংলার সাহায্যে আপ্লুত, মমতাকে কাশ্মীরে আমন্ত্রণ ওমর আবদুল্লার
চুক্তিতে সই করেন রেল বোর্ডের পরিচালক (প্রকল্প ও উন্নয়ন) শ্রী সুমিত কুমার ও DFCCIL-এর জিজিএম (মেকানিক্যাল) শ্রী জওহর লাল। উপস্থিত ছিলেন রেল বোর্ডের সদস্য (ট্র্যাকশন ও রোলিং স্টক) শ্রী বি. এম. আগরওয়াল, DFCCIL-এর ব্যবস্থাপনা পরিচালক শ্রী প্রভীন কুমার, ও দুই প্রতিষ্ঠানের অন্যান্য শীর্ষ আধিকারিকরা।
DFCCIL চারটি MVIS ইউনিট ক্রয়, স্থাপন, পরীক্ষা ও চালুর দায়িত্ব নেবে। এই উদ্যোগের ফলে ম্যানুয়াল পরিদর্শনের উপর নির্ভরতা কমবে, রক্ষণাবেক্ষণ হবে দ্রুত ও কার্যকর এবং রেল চলাচলে নিরাপত্তা আরও জোরদার হবে।
রেলের আধুনিকীকরণের পথে এটি এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে
