পুরীর রথযাত্রা এবছর দুদিন,কিন্তু কেন?
Connect with us

দেশ

পুরীর রথযাত্রা এবছর দুদিন,কিন্তু কেন?

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক : পুরাণ অনুসারে, ভগবান কৃষ্ণ পুরীতে নীলমাধব রূপে অবতীর্ণ হয়েছিলেন। দ্বারকার মতো পুরীর জগন্নাথ দেবের ধামটিও দ্বারকার মতো সমুদ্র উপকূলে অবস্থিত।

রথযাত্রায় সূচনায় মুখ্যমন্ত্রী

কৃষ্ণ এখানে জগন্নাথ, তাঁর বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রার সঙ্গে আসীন।বলরাম এর রথকে বলা হয় “তালধ্বজ” যার রং লাল-সবুজ, দেবী সুভদ্রার রথকে “দর্পদলন” বা “পদ্মরথ” বলা হয়। যা লাল-কালো রঙের। জগন্নাথ দেবের রথকে বলা হয় “নন্দীঘোষ” বা “গরুধ্বজ” যা লাল-হলুদ রঙের।প্রতিবছর রথযাত্রা উপলক্ষ্যে পুরীর জগন্নাথ দেবের মন্দির চত্বরে বিপুল ভক্ত সমাগম হয়।

শিলিগুড়ি শহরে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক

Advertisement
ads

এবছরও সকাল থেকে মন্দির চত্বরে জন সমাগম হলেও রবিবার বিকেলে টান পড়ে রথের রশিতে।কিন্তু মাসির বাড়ি আজই পৌঁছবে না পুরীর রথ।কিন্তু কেন এমন ঘটনা?প্রতিবছর পুরীতে রথের রশিতে টান পড়তেই শুরু হয় রথযাত্রা।নিয়ম মেনে ওইদিনই মাসির বাড়ি পৌঁছে যান জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্র।তাহলে এবছর এমন কি ঘটলো! যে বিকালে যাত্রা শুরু করে আজ মাসির বাড়ি পৌঁছাতে পারবে না জগন্নাথ,সুভদ্রা ও বলভদ্র?ভাবতে অবাক লাগছে?তাহলে ব্যাপারটা আসলে কি?সূত্র মারফৎ জানা যায়,আসলে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে হয় রথযাত্রা।

জীবন বাজি রেখে ঝুঁকিপূর্ণ নদী পারাপার

এবছর সেই তিথি শুরু হয়েছে ৭ই জুলাই রবিবার ভোর ৩.৪৪ মিনিটে আর এই তিথি শেষ হবে ৮ই জুলাই ভোর ৪.১৪ মিনিটে।তিথি মতে এবছর দুদিন ধরে চলবে রথযাত্রা।বিরল এমন ঘটনা ঘটেছিল আজ থেকে ৫৩ বছর আগে ১৯৭১ সালে।আর তিথি মেনেই এবছর দুদিন হবে পুরীর রথযাত্রা।রবিবার পুরীর রথ যাত্রা শুরু করলেও সেই রথ থামবে মাঝপথে।৮ই জুলাই সোমবার শেষ হবে সেই যাত্রা।৫৩ বছর পর বিরলতম সেই ঘটনার সাক্ষী থাকতে পুরীতে এখন উপচে পড়েছে ভিড়।

TMCP র দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ, আহত ৬

Advertisement
ads

রবিবার বিকেলে পুরীর জগন্নাথের রথের রশিতে টান পড়বে। রথের চাকা কিছুটা দূর গড়িয়েই থেমে যাবে। আবার কাল শুরু হবে পুরীর রথযাত্রা। সোমবার জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাদেবী মাসির বাড়ি গুণ্ডিচায় যাবেন। ফলে ভক্তরা এবার পুরীর রথের দড়িতে দুইদিন টানা দেওয়ার সুযোগ পাবেন।

Continue Reading
Advertisement