ভাইরাল খবর
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রাজ্য সফর আজ, কল্যাণী AIIMS-এর সমাবর্তনে যোগ দিয়ে যাবেন দক্ষিণেশ্বর
ডিজিটাল ডেস্কঃ আজ, বুধবার রাজ্য সফরে আসছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। তাঁর এই সফর ঘিরে রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে তৎপরতা চরমে। জানা গিয়েছে, দিল্লি থেকে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) বিশেষ বিমানে তিনি সকালে কলকাতা পৌঁছাবেন। এরপর প্রথম গন্তব্য কল্যাণী AIIMS, যেখানে আয়োজিত হয়েছে প্রতিষ্ঠানের প্রথম সমাবর্তন (Convocation Ceremony)।
অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন। তিনি বক্তব্য রাখবেন এবং তিনজন কৃতী ছাত্রছাত্রীর হাতে শংসাপত্র তুলে দেবেন বলে সূত্রের খবর। এরপর সন্ধ্যায় দক্ষিণেশ্বর কালীমন্দিরে (Dakshineswar Kali Temple) পুজো দিতে যাওয়ার কথা রয়েছে তাঁর।
রাষ্ট্রপতির এই সফরের কারণে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় special traffic restrictions জারি করেছে পুলিশ প্রশাসন। দক্ষিণেশ্বর এবং রাজভবন (Raj Bhavan) চত্বরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
আরও পড়ুনঃ তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার, জারি সুনামি সতর্কতা জাপান ও আমেরিকায়
রাতটা কলকাতার রাজভবনেই থাকবেন রাষ্ট্রপতি। আগামীকাল বৃহস্পতিবার সকালে একটি উচ্চপর্যায়ের বৈঠকে (high-level meeting) অংশ নেবেন তিনি। এরপর দুপুরে ঝাড়খণ্ডের উদ্দেশে রওনা হবেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতির এই সফর শুধু প্রশাসনিক দিক থেকেই নয়, ধর্মীয় এবং সামাজিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। AIIMS–এর সমাবর্তন অনুষ্ঠান এবং দক্ষিণেশ্বর মন্দির পরিদর্শন—দুই ক্ষেত্রেই তাঁর উপস্থিতি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে বলে মত রাজনৈতিক মহলের।
রাজ্য সফরের প্রতিটি পর্যায়ে যাতে নিরাপত্তায় কোনও ফাঁক না থাকে, তা নিশ্চিত করতে ইতিমধ্যেই কেন্দ্রীয় এবং রাজ্য গোয়েন্দা সংস্থা যৌথভাবে কাজ শুরু করেছে।
