বাংলাদেশে রাজনৈতিক ভূকম্পন, আওয়ামি লিগকে নিষিদ্ধ ঘোষণা
Connect with us

ভাইরাল খবর

বাংলাদেশে রাজনৈতিক ভূকম্পন, আওয়ামি লিগকে নিষিদ্ধ ঘোষণা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে রাজনৈতিক ইতিহাসে এক নাটকীয় মোড়। দীর্ঘ চাপের মুখে শেখ হাসিনার দল আওয়ামি লিগ-কে নিষিদ্ধ ঘোষণা করল ইউনুসের (Yunus) অন্তর্বর্তী সরকার। শনিবার রাতে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয় সরকারের তরফে। আইনি উপদেষ্টা আসিফ নজরুল (Asif Nazrul) এক প্রেস বিবৃতিতে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে গুরুত্বপূর্ণ সংশোধনী এনে আওয়ামি লিগ ও তার সহযোগী সংগঠনগুলির রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আসিফ নজরুল বলেন, “সংশোধিত আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন কোনও রাজনৈতিক দল বা তার সমর্থকদের বিচার করে শাস্তি দিতে পারবে। সেই সূত্রেই আওয়ামি লিগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।”

আরও পড়ুনঃ বেইমানির পথে ফের পাকিস্তান, অপারেশন সিঁদুর এখনও জারি: জানাল বায়ুসেনা

সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই আওয়ামি লিগের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়ে আসছিল একাধিক রাজনৈতিক দল। জাতীয় পার্টি (Jatiya Party)-র নেতৃত্বে ইউনুস সরকারের উপদেষ্টা কার্যালয় ঘেরাওয়ের হুমকি দেওয়া হয়েছিল। শাহবাগ চত্বরে চলছিল বিক্ষোভ। সেই চাপের মুখেই শনিবার সন্ধ্যায় বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

Advertisement
ads

প্রায় দু’ঘণ্টার আলোচনার পর আইনি উপদেষ্টা জানান, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষীদের সুরক্ষা এবং রাজনৈতিক স্থিতিশীলতাও বিবেচনায় রাখা হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই আওয়ামি লিগের ছাত্র সংগঠন ছাত্রলীগ (Chhatra League)-কে নিষিদ্ধ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার মূল দলকেই নিষিদ্ধ করল সরকার।

গত বছরের জুলাই মাসে জনগণের আন্দোলনে ক্ষমতা হারান প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। বর্তমানে তিনি বিদেশে, এবং রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন বলে জানা গিয়েছে। দলের ওপর নিষেধাজ্ঞা জারি হলেও, এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি প্রাক্তন প্রধানমন্ত্রীর তরফে।

Advertisement
ads
Continue Reading
Advertisement