বেইমানির পথে ফের পাকিস্তান, অপারেশন সিঁদুর এখনও জারি: জানাল বায়ুসেনা
Connect with us

হামলা

বেইমানির পথে ফের পাকিস্তান, অপারেশন সিঁদুর এখনও জারি: জানাল বায়ুসেনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির পরেও সীমান্তে উত্তেজনা থামছে না। পাকিস্তান চুক্তি লঙ্ঘন করে হামলা চালালে ভারতীয় সেনা তৎপরভাবে জবাব দেয়। পাকিস্তান অবশ্য ভারতীয় সেনাকে অভিযুক্ত করে দাবি করেছে যে, সংঘর্ষবিরতি ভারতই ভেঙেছে। এই পরিস্থিতিতে, ভারতীয় বায়ুসেনা জানিয়ে দিয়েছে যে, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই অব্যাহত রয়েছে।

শনিবার সন্ধ্যায় আমেরিকা সংঘর্ষবিরতির ঘোষণা করার পর, তিন ঘণ্টার মধ্যে পাকিস্তান সীমান্তে আবারও গুলিবর্ষণ শুরু করে এবং জম্মু-কাশ্মীরের বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালায়। ভারতের প্রতিরক্ষা বাহিনীও সাড়া দেয়, তবে পাকিস্তান এই হামলার কথা অস্বীকার করে।

আরও পড়ুনঃ বিসিসিআইয়ের আইপিএল শুরুর উদ্যোগ, বিদেশি ক্রিকেটারদের ফিরিয়ে আনার প্রস্তুতি

এদিকে, বায়ুসেনার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অপারেশন সিঁদুরের লক্ষ্য সফলভাবে বাস্তবায়িত হয়েছে, তবে এখনও অপারেশন চলছে। বায়ুসেনার পক্ষ থেকে জনগণকে ভুয়ো খবর ও গুজবের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

Advertisement
ads

পাকিস্তানের এহেন আচরণের পর, রবিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বাসভবনে সশস্ত্র বাহিনীর শীর্ষকর্তাদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেছেন। বৈঠকে সেনাপ্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বিদেশমন্ত্রী উপস্থিত ছিলেন, তবে বৈঠকের বিস্তারিত জানানো হয়নি।

Advertisement
ads

সীমান্ত পরিস্থিতি ও পরবর্তী পদক্ষেপ নিয়ে দেশব্যাপী আলোচনা চলছে, এবং সরকারের তরফে আরও কঠোর পদক্ষেপের সম্ভাবনা দেখা যাচ্ছে।

Continue Reading
Advertisement