মধ্যরাতে পুলিশের মেগা অপারেশন! কোটি টাকার তোলাবাজি মামলায় গ্রেফতার সব্যসাচী দত্ত
Connect with us

ভাইরাল খবর

মধ্যরাতে পুলিশের মেগা অপারেশন! কোটি টাকার তোলাবাজি মামলায় গ্রেফতার সব্যসাচী দত্ত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তোলাবাজি (Extortion), মানসিক নির্যাতন (Mental Harassment) এবং খুনের হুমকি (Death Threat) দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান ও তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। সোমবার গভীর রাতে বিধাননগর উত্তর থানার পুলিশ রাজারহাটের রাইগাছি এলাকার একটি আবাসনে অভিযান (Raid) চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সল্টলেকের ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তী সম্প্রতি সব্যসাচী দত্তের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ (FIR) দায়ের করেন। অভিযোগে দাবি করা হয়, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে তাঁর কাছ থেকে এক কোটি টাকা তোলা নেওয়া হয়েছিল। পাশাপাশি দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি, মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে।

অভিযোগের ভিত্তিতে তদন্ত (Investigation) শুরু করে বিধাননগর উত্তর থানার পুলিশ। এরপর সোমবার গভীর রাতে রাইগাছির একটি অভিজাত আবাসনে হানা দিয়ে সব্যসাচী দত্তকে আটক করা হয়। থানায় নিয়ে গিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদের (Interrogation) পর তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সব্যসাচী দত্ত। আদালতে নিয়ে যাওয়ার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এক কোটি কেন, ১০০ কোটি টাকার অভিযোগও করা যেতে পারে। কোনওদিন যদি এক টাকাও নিয়ে থাকি, তাহলে আমাকে ফাঁসিতে ঝোলানো হোক।” তাঁর দাবি, এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল এবং ২০১৮ সালের একটি পুরনো ঘটনাকে সামনে এনে তাঁকে ফাঁসানো হয়েছে।

Advertisement
ads

রাজ্যের রাজনীতিতে পরিচিত মুখ সব্যসাচী দত্ত। ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি রাজারহাট-নিউটাউন কেন্দ্রের তৃণমূল বিধায়ক ছিলেন। পরে বিজেপিতে যোগ দিলেও ২০২১ সালে ফের তৃণমূলে ফিরে আসেন। বর্তমানে তিনি বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

মঙ্গলবার তাঁকে বিধাননগর আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন (Police Custody Plea) জানাতে পারে বলে সূত্রের খবর।

Continue Reading
Advertisement