বাংলাদেশ
ঢাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ, ইউনূস সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ
ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশ (Bangladesh) ফের অশান্ত। ঢাকা (Dhaka) ও চট্টগ্রাম (Chittagong)-সহ একাধিক শহরে উত্তাল ছাত্র-যুব আন্দোলন। এবার অন্তর্বর্তীকালীন সরকারের (Interim Government) প্রধান মহম্মদ ইউনূসের (Mohammad Yunus) বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন জুলাই আন্দোলনকারীরা (July Protesters)। শনিবার ঢাকায় সংসদ ভবনের সামনে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল সংঘর্ষ (Clash) বাঁধে। পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসে আহত হয়েছেন অন্তত ৩৬ জন।
ঘটনার সূত্রপাত শুক্রবার ঘোষিত ‘জুলাই সনদ (July Charter)’-কে কেন্দ্র করে। আন্দোলনকারীদের দাবি, অভ্যুত্থানে আহত ও ক্ষতিগ্রস্তদের রাষ্ট্রীয় স্বীকৃতি (State Recognition), সুরক্ষা (Security) ও পুনর্বাসনের (Rehabilitation) দাবি সনদ থেকে বাদ দেওয়া হয়েছে। শনিবার দুপুরে সংসদের সামনে বিক্ষোভ শুরু হয়। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গেলে শুরু হয় সংঘর্ষ। বিক্ষোভকারীদের ছোড়া ইট-পাটকেলের (Stone Pelting) পাল্টা হিসাবে পুলিশ লাঠিচার্জ (Baton Charge) ও টিয়ার গ্যাস (Tear Gas) ছোড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরপর দাঁড়িয়ে থাকা পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB) মোতায়েন করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে ধরপাকড় (Arrest Drive) শুরু হয়েছে, প্রয়োজনে সেনা মোতায়েনের কথাও ভাবা হচ্ছে।
আন্দোলনকারীদের অভিযোগ, ইউনূস সরকার (Yunus Government) তাদের দাবির প্রতি গুরুত্ব দিচ্ছে না। জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP) প্রথম এই সনদের দাবি তুললেও পরে আইনি ভিত্তির অভাব দেখিয়ে সই করেনি।
পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকেই ২০২৪ সালের ছাত্র-গণ আন্দোলনের কথা মনে করছেন। সেই সময় শেখ হাসিনার (Sheikh Hasina) সরকারকে হটাতে চলা গণআন্দোলনে ছাত্রদের উপরও এই ধরনের নির্যাতন নেমে এসেছিল।
এখনও পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে পরিস্থিতি চরম উত্তপ্ত (Tense)। পরিস্থিতি যে কোনও সময় আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


