ভাইরাল খবর
‘দুটি আসনে জিতে জামাই আদরে ফিরব!’ ফের দলকে অস্বস্তিতে ফেললেন হুমায়ুন কবীর
ডিজিটাল ডেস্কঃ বারবার দল সতর্ক করেছে, শোকজ (Show Cause) করা হয়েছে—তবুও নিজের অবস্থান থেকে একচুলও সরছেন না মুর্শিদাবাদের ভরতপুর (Bharatpur) কেন্দ্রের তৃণমূল (TMC) বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। ফের বেলাগাম মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেললেন তিনি। এবার ঘোষণা করলেন, এক নয়, দুটি বিধানসভা (Assembly Seats) আসনে ভোটে লড়বেন তিনি, এবং দুটোতেই জয়ী হয়ে ‘জামাই আদরে’ (Son-in-law-like treatment) তৃণমূলে ফিরবেন।
হুমায়ুনের দাবি, যদি ভরতপুরে তাঁর দেওয়া প্যানেল অনুযায়ী দল কমিটি গঠন না করে, তাহলে তিনি রেজিনগর (Raninagar) ও বেলডাঙা (Beldanga) কেন্দ্র থেকে প্রার্থী হবেন। তাঁর বক্তব্য,
“দু’টো সিটে জিতব। তারপর মুখ্যমন্ত্রীর (Chief Minister) কাছে যাব, জামাই আদরে দলে ফিরব।”
তিনি নির্দল (Independent) হিসেবে লড়বেন কি না, তা খোলসা না করলেও ইঙ্গিত স্পষ্ট। তাঁর কথায়,
“৪৩ বছর ধরে রাজনীতি করছি। আমার পলিসি (Policy) এখনই বলব না।”
তাঁর এই বক্তব্যে ফের জল্পনা জোরদার—২০২৬-এ তৃণমূল কি তাঁকে ফের প্রার্থী করবে? বারবার দলের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করে যাওয়ায় অনেকের মত, হুমায়ুন কবীর নিজেও জানেন, প্রার্থী হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
এদিকে, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কটাক্ষ করে বলেন,
“উনি সকালে একটা পার্টি করেন, দুপুরে একটা, আর রাতে আরেকটা পার্টি করেন।”
তিনি আরও দাবি করেন, ভরতপুর বা রেজিনগরে দাঁড়ালেও হুমায়ুন কবীর ভোটে হারবেন।
রাজনৈতিক মহলের মতে, হুমায়ুন কবীরের এই
