এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য এলাকায়, তদন্তে পুলিশ
Connect with us

মালদা

এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য এলাকায়, তদন্তে পুলিশ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মালদা , ১৯ ফেব্রুয়ারি : শোয়ার ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে বৃ্হস্পতিবার চাঞ্চল্য ছড়ালো মালদার হবিবপুর থানার বুলবুল চন্ডির ঝিনঝিনিপুকুর এলাকায়। পুলিশসুত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম কণিকা সরকার ভৌমিক। প্রায় ৬বছর আগে হবিপুর থানার ভাস্কর ভৌমিকের সাথে বিয়ে হয় কণিকার।

তাদের একটি কন্যাসন্তানও রয়েছে।যদিও ভাস্কর নেশাগ্রস্ত হয়ে পড়ায় গত একবছর যাবত মালদার নারায়ণপুরে এক নেশামুক্তি কেন্দ্রে রয়েছে সে।এরই মাঝে ওই গৃহবধুর এলাকারই এক যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে পরিবার সুত্রে।এনিয়ে গৃহবধুর সঙ্গে বিবাদও হত শ্বশুরবাড়ির লোকেদের মধ্যে।এরপরেই বৃ্হস্পতিবার ওই গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার হয় নিজেরই শোওয়ার ঘর থেকে। মৃত গৃহবধূর শ্বশুর অজিত ভৌমিক জানিয়েছেন, বিগত কিছুদিন ধরেই তার বৌমা কণিকা পুরাতন মালদার নারায়নপুর এলাকার এক যুবকের সাথে ফোনে তার আলাপ হয়। এই নিয়ে মাঝেমধ্যে পারিবারিক বিবাদ লেগে থাকত।সেই কারণেই হয়তো কণিকা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে তারা মনে করছে বলে জানিয়েছেন অজিত ভৌমিক। এমনকী মৃত্যুর আগেও সে যুবকের সঙ্গে কথা বলেছে পুলিশী তদন্তে জানা গিয়েছে বলে জানিয়েছেন অজিত ভৌমিক। পরিবারের কাছে বিষয়টি জেনে পুলিশে খবর দেওয়া হয়।খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায়। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।