দেশের খবর
৭৫তম জন্মদিনে প্রধানমন্ত্রী মোদীর উপহার, ৪ কোটি মহিলা পাবেন বিনামূল্যে চিকিৎসা
ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ৭৫তম জন্মদিনে গোটা দেশে শুরু হচ্ছে বিশেষ সেবা পক্ষ (Seva Paksha) অভিযান। এই উপলক্ষে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ধরে এক সরকারি অনুষ্ঠানে “সুস্থ নারী, শক্তিশালী পরিবার” (Swasth Nari, Shaktishaali Parivaar) ক্যাম্পেনের সূচনা করলেন প্রধানমন্ত্রী।
এই বিশেষ স্বাস্থ্য শিবিরে (health camp) দেশের ৪ কোটিরও বেশি মহিলারা বিনামূল্যে ওষুধ (medicine) ও স্বাস্থ্য পরীক্ষার (medical test) সুবিধা পাবেন। বিভিন্ন আয়ুষ্মান আরোগ্য মন্দির (Ayushman Arogya Mandir)-এ মিলবে মানসিক স্বাস্থ্য (mental health), অ্যানিমিয়া (anemia), ও লাইফস্টাইল সংক্রান্ত অসুস্থতার (lifestyle diseases) চিকিৎসাও।
এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “কোটি কোটি মা-বোনেরা আমাকে আশীর্বাদ করেছেন। তাঁদের জন্য এই উদ্যোগ।” একইসঙ্গে তিনি আরও বলেন, “এই স্বাস্থ্য কেন্দ্রগুলি শুধু চিকিৎসা নয়, মহিলাদের সম্মান ও নিরাপত্তার প্রতীক হবে।”
পাশাপাশি, প্রধানমন্ত্রী তুলে ধরেন অপারেশন সিঁদুর (Operation Sindoor)-এর সাফল্য। তিনি বলেন, “পাকিস্তানি জঙ্গিরা যখন আমাদের মা-বোনদের সিঁদুর মুছে দিয়েছিল, তখন ভারত ঘরে ঢুকে তাদের শেষ করে দিয়েছে। নতুন ভারত পরমাণু হুমকিকে ভয় পায় না। বরং শত্রুকে জবাব দিতে জানে।”
প্রধানমন্ত্রী জানান, সম্প্রতি এক জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) জঙ্গির ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে সে স্বীকার করেছে অপারেশন সিঁদুরে ভাওয়ালপুরে (Bahawalpur) মাসুদ আজহারের (Masood Azhar) পরিবার ছিন্নভিন্ন হয়ে গিয়েছে।
এদিন আরও একটি বড় ঘোষণা করেন প্রধানমন্ত্রী — দেশের প্রথম মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজিওন অ্যান্ড অ্যাপারেল পার্ক, যা সংক্ষেপে পিএম মিত্র পার্ক (PM MITRA Park), তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এই প্রকল্পের অধীনে মধ্যপ্রদেশ, তেলঙ্গানা, গুজরাট, কর্নাটক, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে বিশ্বমানের বস্ত্র উৎপাদন ইউনিট (textile manufacturing unit) গড়ে তোলা হবে। এর ফলে দেশের শিল্প ও কৃষকরা নতুন সম্ভাবনা ও ন্যায্য মূল্য (fair price) পাবেন বলে আশাবাদী প্রধানমন্ত্রী।


