বেঙ্গালুরু সফরে একাধিক প্রকল্প উদ্বোধন, অপারেশন সিঁদুরের সাফল্যে গর্ব প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি
Connect with us

দেশের খবর

বেঙ্গালুরু সফরে একাধিক প্রকল্প উদ্বোধন, অপারেশন সিঁদুরের সাফল্যে গর্ব প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কর্নাটকের বেঙ্গালুরুতে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবারের এই সফরে ফের শোনা গেল তাঁর কণ্ঠে অপারেশন সিঁদুর–এর সাফল্যের কথা। মোদি জানান, এই অভিযানে ভারতের সেনারা সন্ত্রাসবাদ ও পাকিস্তানকে যেভাবে পরাস্ত করেছে, তা গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে। সেই সাফল্যের পেছনে রয়েছে Make in India–র প্রযুক্তি এবং স্থানীয় যুবশক্তির অবদান।

বেঙ্গালুরুর কেএসআর স্টেশন থেকে তিনটি Vande Bharat Express উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এগুলির গন্তব্য—বেলগাভি, অমৃতসর হয়ে বৈষ্ণদেবী, এবং নাগপুর হয়ে পুণে। পাশাপাশি ২২ হাজার কোটি টাকার বিভিন্ন অবকাঠামো প্রকল্পের শিলান্যাস করেন তিনি, যার মধ্যে রয়েছে বেঙ্গালুরু মেট্রোর Orange Line এবং দ্বিতীয় পর্যায়ের সম্প্রসারণ। বিশেষভাবে উল্লেখযোগ্য, Yellow Line Metro–এর আরভি রোড থেকে বোম্মাসান্দ্রা পর্যন্ত ১৯ কিলোমিটারের পথে খরচ হয়েছে ৭,১৬০ কোটি টাকা। এদিন কর্নাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট (Thawarchand Gehlot), মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah), উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার (D K Shivakumar) এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)-এর সঙ্গে মেট্রো যাত্রাও করেন মোদি।

আরও পড়ুনঃ ডুরান্ড কাপ: জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে ইস্টবেঙ্গল বনাম ইন্ডিয়ান এয়ারফোর্স

জনসভায় মোদি বলেন, “বেঙ্গালুরু দেশের অন্যতম প্রধান শহর। Self-Reliant India-র দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে কর্নাটকের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হবে।” তিনি Digital India-র প্রসঙ্গ টেনে জানান, আজ দেশের প্রতিটি গ্রাম ডিজিটাল সংযোগে যুক্ত। বিশ্বের রিয়েল-টাইম UPI transactions-এর ৫০ শতাংশই হয় ভারতে। প্রযুক্তি, অবকাঠামো ও প্রতিভার সমন্বয়ে ভারতকে শুধু প্রতিযোগিতায় নয়, নেতৃত্বের আসনেও থাকতে হবে।

Advertisement
ads
Continue Reading
Advertisement