হাই কোর্টের নির্দেশে জয়েন্টের ফল প্রকাশে স্থবিরতা, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আর্জি
Connect with us

ভাইরাল খবর

হাই কোর্টের নির্দেশে জয়েন্টের ফল প্রকাশে স্থবিরতা, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আর্জি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলকাতা হাই কোর্টের সাম্প্রতিক নির্দেশের ফলে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স (Joint Entrance) পরীক্ষার ফল প্রকাশ এবং একাধিক সরকারি পদে নিয়োগ প্রক্রিয়া কার্যত স্থবির হয়ে পড়েছে—এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি. আর. গাভাই (B.R. Gavai)-এর ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানায় রাজ্য। আদালত সেই আবেদন গ্রহণ করেছে এবং বৃহস্পতিবার মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, ৭ অগস্ট জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল ঘোষণার কথা ছিল। কিন্তু হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দ (Kaushik Chanda) জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মামলায় নতুন ওবিসি (OBC) তালিকা নিয়ে আপত্তি তোলেন। তাঁর পর্যবেক্ষণ, গত বছর ডিভিশন বেঞ্চ যে নির্দেশে রাজ্যের ওবিসি তালিকা খারিজ করেছিল, সেই অনুযায়ী তালিকা পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। পাশাপাশি, ২০১০ সালের আগে প্রাপ্ত শংসাপত্রকেই বৈধ হিসেবে গণ্য করার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুনঃ উত্তর দিনাজপুরে প্রতিভাবান ফুটবলারের মৃত্যু সাপে কামড়ে

হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, ওবিসি এ এবং বি শ্রেণিভুক্ত মেধাতালিকা প্রকাশ আপাতত বন্ধ রাখতে হবে। এছাড়া, ৭ শতাংশ সংরক্ষণের ভিত্তিতে নতুন করে ওবিসি তালিকা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। এর জেরে শিক্ষা দপ্তরের একাধিক প্রক্রিয়া আটকে যায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) স্পষ্ট জানান, হাই কোর্টের এই রায়কে তাঁরা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবেন। অবশেষে রাজ্য সরকার সেই পথেই হেঁটে শীর্ষ আদালতের শরণাপন্ন হয়েছে। বৃহস্পতিবারের শুনানিতে এই জটের সমাধান হবে কি না, তা নিয়েই এখন নজর রাজনৈতিক মহল ও শিক্ষার্থীদের।

Advertisement
ads
Continue Reading
Advertisement