চাকা গড়াল শিয়ালদহ-রানাঘাট AC লোকালের! প্রথম দিনেই এলো অবাক করা ঘোষণা
Connect with us

ভাইরাল খবর

চাকা গড়াল শিয়ালদহ-রানাঘাট AC লোকালের! প্রথম দিনেই এলো অবাক করা ঘোষণা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অবশেষে সেই প্রতীক্ষার অবসান। পূর্ব ভারতের রেল ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হল। রবিবার দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর হাত ধরে চালু হয়ে গেল পূর্ব ভারতের প্রথম AC Local Train—শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত সরাসরি সংযোগকারী এই আধুনিক লোকাল ট্রেন। উদ্বোধনী দিনে সাজসজ্জা ছিল চোখ ধাঁধানো—ফুলে সজ্জিত গোটা ট্রেন, ভিড় জমিয়েছিলেন অসংখ্য যাত্রী ও কৌতূহলী মানুষ।

শিয়ালদহ-রানাঘাট AC Local-এ রয়েছে মোট ১,১২৬টি আসন। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে—জরুরি অবস্থায় দ্রুত ট্রেন থামানোর প্রযুক্তি, এবং সরাসরি RPF-এর সঙ্গে যোগাযোগের সুযোগ। ইঞ্জিনের সামনের ও পেছনের দুটি বগি কেবল মহিলাদের জন্য সংরক্ষিত, এবং প্রতিটি সংরক্ষিত বগির সঙ্গে যুক্ত রয়েছে আরেকটি বগি, যাতে সহজে এক বগি থেকে আরেক বগিতে যাতায়াত করা যায়।

আরও পড়ুনঃ শিয়ালদহ স্টেশনের নাম কি ইতিহাসের পথে? কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর প্রস্তাবে জল্পনা

শুধু এই রুটেই নয়, সূত্রের খবর, শীঘ্রই Sealdah–Bongaon রুটেও মিলতে পারে আরও একটি AC Local, যদিও পূর্ব রেলের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। শিয়ালদহের DPO একলব্য চক্রবর্তী জানিয়েছেন—“আরও একটি রেক এসে পৌঁছেছে। কোন রুটে চলবে তা নিয়ে ভাবনা-চিন্তা চলছে।”

Advertisement
ads

এই ঐতিহাসিক যাত্রার মুহূর্তে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur), রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য, বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এবং পূর্ব রেলের শীর্ষ কর্তারা।

উল্লেখযোগ্য, প্রতিদিন ১৫ থেকে ১৮ লক্ষ যাত্রী শিয়ালদহ স্টেশন দিয়ে যাতায়াত করেন। শিয়ালদহ ডিভিশনের মোট ১১০টি ট্র্যাকে দৈনিক ৯১৫টি লোকাল চলাচল করে। এবার সেই তালিকায় যুক্ত হল আধুনিক আরামদায়ক এই AC Local, যা নিঃসন্দেহে যাত্রীদের জন্য একটি বড় পরিবর্তন।

Continue Reading
Advertisement