মাঝ আকাশে ফাটল বিমানের উইন্ডশিল্ডে, আহত পাইলট! বোয়িং নিয়ে নতুন আশঙ্কা
Connect with us

দুর্ঘটনা

মাঝ আকাশে ফাটল বিমানের উইন্ডশিল্ডে, আহত পাইলট! বোয়িং নিয়ে নতুন আশঙ্কা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মাঝ আকাশে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছিল ইউনাইটেড এয়ারলাইন্সের (United Airlines) একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ (Boeing 737 Max 8) বিমান। ডেনভার (Denver) থেকে লস অ্যাঞ্জেলেস (Los Angeles) যাওয়ার পথে, প্রায় ৩৬ হাজার ফুট উচ্চতায় বিমানের সামনের উইন্ডশিল্ডে (Windshield) ফাটল দেখা দেয়, যার জেরে এক পাইলট (Pilot) গুরুতর আহত হন।

ঘটনাটি ঘটেছে ১৬ অক্টোবর, ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট UA-1093-তে। কাচে ফাটল ধরা পড়তেই বিমানটি জরুরি ভিত্তিতে উচ্চতা কমিয়ে ২৬ হাজার ফুটে নামে এবং পরে নিরাপদে অবতরণ করে সল্ট লেক সিটি (Salt Lake City) আন্তর্জাতিক বিমানবন্দরে।

বিমানে ছিলেন প্রায় ১৪০ জন যাত্রী ও ক্রু সদস্য, যাঁরা সকলেই অক্ষত রয়েছেন। আহত পাইলটের আঘাত “সামান্য” বলেই জানিয়েছে সংস্থা, যদিও তার দৃশ্যমান ছবি ঘিরে উদ্বেগ ছড়িয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ফাটা কাচের চারপাশে পোড়ার দাগের মতো চিহ্ন রয়েছে, যা শুধুমাত্র কাঠামোগত ত্রুটির (Structural Fault) নয়, বরং বাহ্যিক আঘাতের (External Impact) ইঙ্গিত দিচ্ছে।

Advertisement
ads

বিমানটি যখন সল্ট লেক সিটি থেকে প্রায় ৩২২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল, তখনই উইন্ডশিল্ডে ফাটল লক্ষ্য করেন পাইলটরা। সঙ্গে সঙ্গেই তাঁরা সমস্ত জরুরি (Emergency) প্রটোকল অনুসরণ করে বিমানটি নিরাপদে অবতরণ করান।

পরবর্তী সময়ে যাত্রীদের অন্য একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ (Boeing 737 Max 9) বিমানে স্থানান্তর করা হয়, এবং প্রায় ছয় ঘণ্টা বিলম্বে তাঁরা লস অ্যাঞ্জেলেস পৌঁছন।

বিমানের উইন্ডশিল্ড সাধারণত অত্যন্ত শক্তপোক্ত হয়—এটি পাখির ধাক্কা বা তীব্র চাপের পার্থক্য সহ্য করতে সক্ষম। তবে বিমান বিশেষজ্ঞদের (Aviation Experts) একাংশের ধারণা, মহাকাশের ধ্বংসাবশেষ (Space Debris) বা কোনও ক্ষুদ্র উল্কাখণ্ড (Micrometeorite) এই আঘাতের কারণ হতে পারে।

ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং ফাটলের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত করা যায়নি।

Advertisement
ads

এই ঘটনার ঠিক দুই দিন পর, ১৮ অক্টোবর, শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরে (O’Hare Airport) ইউনাইটেডের আরেকটি বিমান লেজে ধাক্কা খায় গেটের কাছে পৌঁছনোর সময়। কোনও যাত্রী আহত হননি, তবে বিমানে থাকা ১১৩ জন যাত্রীকে নামতে কিছুটা সময় লাগে।

Advertisement
ads

ঘনঘন এই ধরনের ঘটনায় বোয়িং ৭৩৭ ম্যাক্স সিরিজের নিরাপত্তা (Safety) নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Continue Reading
Advertisement