দুর্ঘটনা
ভয়াবহ বিমান দুর্ঘটনা! রানওয়ে থেকে পিছলে সমুদ্রে পড়ল কার্গো প্লেন, মৃত ২
ডিজিটাল ডেস্কঃ হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে আজ, সোমবার ভোররাতে ঘটে গেল এক ভয়াবহ বিমান দুর্ঘটনা। দুবাই (Dubai) থেকে আসা একটি কার্গো বিমান (Cargo Plane) অবতরণের সময় রানওয়ে (Runway) থেকে পিছলে সোজা বিমানবন্দরের পাশের সমুদ্রে (Sea) গিয়ে পড়ে। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিমানবন্দরের দুটি গ্রাউন্ড ভেহিকলের কর্মী।
জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় সোমবার ভোর ৩:৫০ মিনিটে (ভারতীয় সময় রবিবার সন্ধ্যা ৭:৫০)। হংকং সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট (Hong Kong Civil Aviation Department) জানিয়েছে, বোয়িং ৭৪৭ (Boeing 747) মডেলের পুরনো ওই কার্গো বিমানটি অবতরণের সময় উত্তর রানওয়ে থেকে সরে গিয়ে সমুদ্রে পড়ে যায়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বিমানটির একটি বড় অংশ জলমগ্ন অবস্থায় রয়েছে। বিমানের এমার্জেন্সি এক্সিট ডোর (Emergency Exit Door) খোলা, সামনের অংশ ও লেজ ভেঙে আলাদা হয়ে গেছে।
Hong Kong Airport Incident! Early today (20th), a cargo flight from Dubai to Hong Kong collided with a ground support vehicle and plunged into the sea, resulting in the deaths of two people—the passenger and driver of the ground support vehicle. #HongKong #PlaneCrash pic.twitter.com/zrSiGYErvX
— Bruce Lee (@sxrbggpp) October 20, 2025
বিমানটিতে তখন ৪ জন ক্রু মেম্বার (Crew Member) ছিলেন। তাঁদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে দুর্ভাগ্যবশত, রানওয়ের কাছে থাকা একটি গ্রাউন্ড ভেহিকলকে ধাক্কা মেরে পিষে দেয় বিমানটি, যেখানে ছিলেন দুই কর্মী। তাঁদের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই কার্গো বিমানটি ৩২ বছরের পুরনো। এক সময় এটি যাত্রীবাহী বিমান (Passenger Aircraft) হিসেবে ব্যবহৃত হত। পরে সেটিকে কার্গো হিসেবে রূপান্তর করা হয়।
বিমানবন্দরটি বিশ্বের অন্যতম ব্যস্ত কার্গো হাব (Cargo Hub) হওয়ায় দুর্ঘটনার পরই সেখানে সাময়িকভাবে কার্গো অপারেশন বন্ধ রাখা হয়েছে। কেবল দক্ষিণ ও মধ্য রানওয়ে সচল রাখা হয়েছে, যেখানে সতর্কতার সঙ্গে বিমান ওঠানামা চালু আছে।
ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে হংকং প্রশাসন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অবতরণের সময় বিমানের চাকা পিছলে যায় (Tyre Skid), এবং সেটিই দুর্ঘটনার সূত্রপাত।
