গালওয়ান যুদ্ধচিত্রের শুটিংয়ে ব্যস্ত সলমন, কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে চমক
Connect with us

বিনোদন

গালওয়ান যুদ্ধচিত্রের শুটিংয়ে ব্যস্ত সলমন, কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে চমক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বলিউড সুপারস্টার সলমন খান বর্তমানে ‘ব্যাটল অফ গালওয়ান’ (Battle of Galwan) নামক তার আসন্ন যুদ্ধভিত্তিক সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবিতে তিনি ভারতীয় সেনার শহিদ কর্নেল বি. সন্তোষ বাবুর (Colonel B. Santosh Babu) চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি লাদাখে (Ladakh) সিনেমার শুটিং সেট থেকে তার সামরিক পোশাকে কিছু ছবি ফাঁস হয়েছে, যা ইতিমধ্যেই নেটমাধ্যমে (Social Media) ভাইরাল হয়ে উঠেছে এবং ভক্তদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

একটি ফ্যান পেজ থেকে সলমন খানের এই নতুন লুকের একাধিক ছবি ‘এক্স’ (X, প্রাক্তন Twitter) হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। ছবিগুলোতে তাকে স্থানীয় মানুষ ও সেনা সদস্যদের সঙ্গে ক্যামেরাবন্দি হতে দেখা গিয়েছে। খাকি ইউনিফর্মে (Military Uniform) রুক্ষ, ক্লান্ত, কিন্তু দৃঢ় চেহারার সলমন খানকে দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

এর আগে সলমন নিজেও একটি ছবি পোস্ট করে জানান ছবির শুটিং শুরু হয়েছে। সেই ছবিতে তাকে সামরিক পোশাকে একটি ক্ল্যাপারবোর্ডের আড়ালে দেখা যায় এবং তার মুখে রক্তের দাগ ছিল। ক্যাপশনে লেখা ছিল, “#BattleOfGalwan”।

‘ইন্ডিয়া টুডে’ (India Today)-র প্রতিবেদন অনুযায়ী, সলমন বর্তমানে তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ শুটিং শিডিউলের (Shooting Schedule) জন্য নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করেছেন। আগামী ২-৩ সপ্তাহের মধ্যে লেহ ও লাদাখে ছবির ক্লাইম্যাক্স অংশের (Climax Scene) শুটিং সম্পন্ন করা হবে।

সূত্র জানাচ্ছে, “গালওয়ান সংঘর্ষের ক্লাইম্যাক্স অংশটি আবেগ এবং দৃশ্যের দিক থেকে সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। লেহ ও লাদাখের প্রতিকূল আবহাওয়ার কারণে নির্মাতারা এই সময়ের মধ্যেই যতটা সম্ভব শুটিং শেষ করতে চাইছেন।”

Advertisement
ads

এর আগে জুলাই মাসে প্রকাশিত ছবির ফার্স্ট লুক টিজারে (First Look Teaser) সলমন খানকে রুক্ষ, যুদ্ধ-ক্লান্ত চেহারায় দেখা যায়। চোখে ছিল দৃঢ় সংকল্প, মুখে রক্তাক্ত দাগ— যা দেশপ্রেম ও বীরত্বের এক গভীর অনুভূতি সৃষ্টি করে দর্শকদের মধ্যে।

এই চরিত্র ফুটিয়ে তুলতে সলমনকে নিতে হয়েছে কঠোর শারীরিক প্রশিক্ষণ (Physical Training)। সূত্র বলছে, “লেহ-এর মতো উচ্চতা বিশিষ্ট অঞ্চলে শুটিং করা ও একজন জাতীয় বীরের ভূমিকায় অভিনয় করা— দুটোই ভীষণ চ্যালেঞ্জিং (Challenging)। তাই সলমন নিয়মিত কঠিন রুটিন অনুসরণ করছেন। এই প্রস্তুতি শুধু শারীরিক নয়, বরং শহিদের প্রতি সম্মান জানানোর এক আন্তরিক প্রয়াস।”

Advertisement
ads
Continue Reading
Advertisement