মহাকাশ থেকে পরিবারের সঙ্গে ফোন, সূর্যোদয় দেখালেন শুভাংশু! প্রকাশ্যে এল প্রথম ছবি
Connect with us

বিজ্ঞান

মহাকাশ থেকে পরিবারের সঙ্গে ফোন, সূর্যোদয় দেখালেন শুভাংশু! প্রকাশ্যে এল প্রথম ছবি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মহাকাশে কাটছে এক অবিস্মরণীয় অধ্যায়। ভারতের গর্ব, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) বর্তমানে রয়েছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS)। ১৪ দিনের মিশনের মধ্যে ইতিমধ্যেই ১০ দিন সম্পূর্ণ করে ফেলেছেন তিনি। এবার সামনে এল তাঁর প্রথম হাসিমুখের ছবি এবং মহাকাশ-অভিজ্ঞতার ঝলক।

সাম্প্রতিক এক পোস্টে মহাকাশ গবেষণা সংস্থা অ্যাক্সিওম স্পেস (Axiom Space) শুভাংশুর একটি ছবি প্রকাশ করে জানায়, তিনি এখন কাপুলা মডিউলে কাজ করছেন। ছবিতে দেখা যাচ্ছে, ক্যামেরার দিকে তাকিয়ে প্রশান্ত মুখে হাসছেন শুভাংশু। যদিও মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) এখনও পর্যন্ত তাঁর কোনও ছবি প্রকাশ করেনি।

আরও পড়ুনঃ ‘প্যান্ট খুলিয়ে যৌনাঙ্গ দেখতেন’— ভয়ঙ্কর অভিযোগ টিএমসিপি সহ সভাপতির বিরুদ্ধে

শুধু কাজ নয়, মহাকাশ থেকে পৃথিবীতে থাকা নিজের মা-বাবা ও পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগও রেখেছেন শুভাংশু। জানিয়ে দিয়েছেন, মহাকাশে প্রতিদিন কেমনভাবে সময় কাটছে। মহাকাশ থেকে সূর্যোদয় ঠিক কেমন লাগে, তা দেখাতেও ভিডিও কলের সাহায্য নিয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement
ads

গত ২৬ জুন, তিনজন আন্তর্জাতিক সহ-অভিযাত্রীকে সঙ্গে নিয়ে শুভাংশু রওনা দেন ISS-এর উদ্দেশে। মিশনের মূল উদ্দেশ্য— কৃষি, চিকিৎসা এবং মৌলিক বিজ্ঞানভিত্তিক গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়া। ইতিমধ্যেই তাঁদের হাতে থাকা বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-র সঙ্গেও মহাকাশ থেকেই ভিডিও কলের মাধ্যমে যুক্ত হন শুভাংশু। সেখানেই তিনি বলেছিলেন, “মহাকাশ থেকে কোনও দেশের সীমান্ত চোখে পড়ে না। পৃথিবী আসলে একটাই। ভারত মানচিত্রের থেকেও অনেক বড় মনে হয় এখানে দাঁড়িয়ে।”

এই ঐতিহাসিক মিশন সফল হলে, আন্তর্জাতিক মহাকাশ অভিযানে ভারতের ভবিষ্যতের পথে এক নতুন দ্বার খুলে যাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement
ads
Continue Reading
Advertisement