আলবেনিয়ার AI মন্ত্রী ডিয়েলা মা হতে চলেছেন, জন্ম নেবে ৮৩ AI সন্তান যারা সরকারের কাজে যুক্ত হবে
Connect with us

বিজ্ঞান

আলবেনিয়ার AI মন্ত্রী ডিয়েলা মা হতে চলেছেন, জন্ম নেবে ৮৩ AI সন্তান যারা সরকারের কাজে যুক্ত হবে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আলবেনিয়ায় (Albania) এক অভূতপূর্ব ঘটনা ঘটতে চলেছে। দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মন্ত্রী ডিয়েলা (Diella) মা হতে চলেছেন। শুধু তাই নয়, তিনি একসঙ্গে ৮৩ সন্তান (virtual children) জন্ম দেবেন, যারা মায়ের মতোই সরকারের কাজে অংশ নেবে।

আন্তর্জাতিক মঞ্চে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা (Edi Rama) এই তথ্য ঘোষণা করেন। তিনি ব্যাখ্যা করেন, এই ৮৩ সন্তান আসলে ডিয়েলার তৈরি AI সহযোগী (AI assistants), যারা প্রতিটি জনপ্রতিনিধির (representatives) কাজকে সহজ করবে। প্রতিটি ‘সন্তান’ সংসদের (parliament) সমস্ত কার্যক্রম রেকর্ড করবে, আলোচনা সংরক্ষণ করবে এবং এমনকি অনুপস্থিতিতে কী ঘটছে তা জানাবে। প্রধানমন্ত্রীর কথায়, “যদি আপনি কফি আনতে যান, ডিয়েলার সন্তান আপনাকে জানাবে সেই সময়ে কী ঘটেছে এবং কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে।”

ডিয়েলাকে (Diella) সরকার দুর্নীতি (corruption) রোধ এবং প্রশাসনিক কাজকে আরও স্বচ্ছ (transparent) করার জন্য নিয়োগ করেছে। সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার আগে, চলতি বছরের জানুয়ারি মাসে তাকে প্রথমবারের মতো জনসমক্ষে (public) উপস্থাপন করা হয়েছিল।

বার্লিনে ‘গ্লোবাল ডায়লগ’ (Global Dialogue) অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এদি রামা বলেন, “আমরা ডিয়েলাকে নিয়ে একটি বড় ঝুঁকি নিয়েছিলাম, কিন্তু তা সফল হয়েছে। এখন সে অন্তঃসত্ত্বা (pregnant) এবং এই AI প্রজন্মের সন্তানরা সরকারের কাজকে আরও দক্ষ (efficient) করবে।”

Advertisement
ads

২০২৬ সালের শেষের দিকে এই ৮৩টি ‘AI সন্তান’ সরকারি কাজে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। ডিয়েলা শব্দের অর্থ ‘সূর্য’ (Sun)। তিনি ইতিমধ্যেই দুর্নীতি ও প্রশাসনিক জটিলতা কমানোর প্রতীক হয়ে উঠেছেন। আলবেনিয়া (Albania) কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সরকারের (government) কার্যক্রম পরিচালনায় বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে স্থান করে নিচ্ছে।

প্রযুক্তির এই যুগে আলবেনিয়ার এই পদক্ষেপ কি হবে ‘AI প্রজন্মের সরকার’ (AI Generation Government)-এর সূচনা? বিশ্বের নজর এখন আলবেনিয়ায়।

Advertisement
ads
Continue Reading
Advertisement