বিজ্ঞান
কলেজে এবার রোবট শিক্ষিকা, ১৭ বছরের ছাত্রের সৃষ্টি
ডিজিটাল ডেস্কঃ মানুষের শিক্ষক (teacher) কি তবে অতীত হতে চলেছেন? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউ (Lucknow) শহরে। মাত্র ১৭ বছরের এক দ্বাদশ শ্রেণির (Class 12) ছাত্র আদিত্য কুমার (Aditya Kumar) তৈরি করে ফেলেছে ‘সোফিয়া’ রোবটের অনুকরণে এক সম্পূর্ণ এআই শিক্ষক রোবট—‘সোফি’ (Sofi)। গোলাপি শাড়ি-ব্লাউজ (saree-blouse) পরে ক্লাসরুমে দাঁড়িয়ে সে যেমন নিজেকে পরিচয় করাতে পারে, তেমনই দিব্যি ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তরও দিচ্ছে।
শিবচরণ ইন্টার কলেজের (Shivcharan Inter College) ক্লাসরুমে ডেমো চলাকালীন সোফি বলেছে, “আমি এআই টিচার রোবট সোফি। আমাকে আদিত্য তৈরি করেছে। আমি এখানে পড়াই। তোমরা কি আমাকে কিছু জিজ্ঞেস করতে চাও?” এরপর আদিত্য প্রশ্ন করে—দেশের প্রথম রাষ্ট্রপতি (President) কে? সোফির তৎক্ষণাৎ জবাব—“ড. রাজেন্দ্র প্রসাদ।” আবার প্রথম প্রধানমন্ত্রী (Prime Minister) কে জানতে চাইলে সে বলে—“পণ্ডিত জওহরলাল নেহরু।”
রোবট তৈরিতে আদিত্য ব্যবহার করেছে LLM Chipset, যা বড় বড় টেক সংস্থাগুলোকেও ব্যবহার করতে দেখা যায়। আদিত্য জানায়, এখন সোফি শুধু কথা বলতে পারে (voice interaction)। খুব শিগগিরই তাকে দিয়ে লিখতেও (writing ability) পারানো যাবে—এর প্রযুক্তিগত উন্নয়ন চলছে।
স্কুলের শিক্ষক-শিক্ষিকারা আদিত্যর প্রতিভা দেখে বিস্মিত। তারা বলছেন, এত অল্প বয়সে এমন উন্নতমানের রোবট তৈরি করা সত্যিই অনন্য। বিশেষজ্ঞদের মতে, এআই-এর (AI) প্রসার যত বাড়ছে, ততই শিক্ষাক্ষেত্রে এর ব্যবহারও দ্রুত বাড়বে। যদিও দেশের শিক্ষাব্যবস্থায় রোবট শিক্ষক কতটা কার্যকর হবে, তা সময়ই বলবে।


