ছেলের প্রথম ছবি ভাগ করে চমক দিলেন পরম-পিয়া, নিষাদকে দেখে আপ্লুত নেটদুনিয়া
Connect with us

বিনোদন

ছেলের প্রথম ছবি ভাগ করে চমক দিলেন পরম-পিয়া, নিষাদকে দেখে আপ্লুত নেটদুনিয়া

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ চতুর্থীর (Chaturthi) সকালেই নেটদুনিয়ায় খুশির জোয়ার! প্রকাশ্যে এল পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay) ও পিয়া চক্রবর্তীর (Pia Chakraborty) ছেলের প্রথম ঝলক। ফুটফুটে, বড় বড় চোখের একরত্তি নিষাদ (Nishad) মন জয় করে নিয়েছে নেটিজেনদের (Netizens)। সাড়ে তিন মাস বয়সেই ক্যামেরার দিকে মিষ্টি পোজে ধরা দিয়েছে সে।

পিয়া নিজেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ছেলের ছবি ভাগ করে নেন শুক্রবার সকালে। একটি ছবিতে দেখা যাচ্ছে নিষাদ আকাশি রঙের জামা পরে বিছানায় শুয়ে রয়েছে। অন্য ছবিতে কারও কোলে বসে অবাক চোখে তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে। ছবির ক্যাপশনে পিয়া লিখেছেন,
“এই হলো নিষাদ, সঙ্গীতের সপ্তম সুর, যাকে দুঃখ কখনও স্পর্শ করতে পারে না। ওর ডাক নাম নডি (Nody), বড় মাথাওয়ালা ছোট্ট ছেলে। কী সুন্দর না?”

 

View this post on Instagram

 

A post shared by Piya Chakraborty (@piya_chakraborty)

Advertisement
ads

নিষাদ নামটির মধ্যে যেমন সুরের (Musical) আভাস, তেমনি রয়েছে গভীর অর্থ। নিষাদ হল সপ্তসুরের শেষ সুর—যার মানে, এমন এক অস্তিত্ব, যাকে দুঃখ ছুঁতে পারে না। আর তার আদরের নাম ‘নডি’ যেন নামের মধ্যেই মিশে আছে স্নেহ আর উচ্ছ্বাস।

২০২৩ সালের নভেম্বর মাসে আইনি বিয়েতে পরিণতি পায় পরম-পিয়ার সম্পর্ক। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁরা জানান, পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। জুন মাসে জন্ম নেয় নিষাদ। এখন তিন মাস পার করে প্রথম পুজোতেও সে হয়ে উঠেছে সকলের আগ্রহের কেন্দ্রবিন্দু।

Advertisement
ads

পরম-পিয়ার ভক্তরা, টলিউড তারকারা, এমনকী সাধারণ নেটিজেনরাও একরত্তি নিষাদের ছবি দেখে আবেগে ভাসছেন। ঋদ্ধিমা ঘোষ (Riddhima Ghosh) থেকে অনিন্দিতা বোস (Anindita Bose), সকলেই কমেন্টে ভালোবাসা, আশীর্বাদ আর হৃদয়ের ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছেন পিয়া ও নিষাদকে।

এই প্রথম পুজোতে একরত্তি নিষাদ আর তার মা-বাবা, তিনজন মিলে শুরু করলেন জীবনের এক নতুন অধ্যায়। সামনে তাঁদের তৃতীয় বিবাহবার্ষিকী—এবার সেখানে যোগ হবে আরও একটি নতুন মুখ, যে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে গোটা ইন্ডাস্ট্রি ও দর্শককুলকে।

Continue Reading
Advertisement