পুজোর পর প্রাথমিকে ১৩ হাজারের বেশি শিক্ষক নিয়োগ, জারি বিজ্ঞপ্তি
Connect with us

ভাইরাল খবর

পুজোর পর প্রাথমিকে ১৩ হাজারের বেশি শিক্ষক নিয়োগ, জারি বিজ্ঞপ্তি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পুজোর পরেই রাজ্যে প্রাথমিক স্তরে শুরু হতে চলেছে বড়সড় শিক্ষক নিয়োগ (Teacher Recruitment)। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) বিজ্ঞপ্তি (Notification) জারি করে জানিয়েছে, মোট ১৩,৪২১টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন ২০২২ ও ২০২৩ সালের টেট (TET) উত্তীর্ণ প্রার্থীরা।

এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানিয়েছেন, “আসন্ন শারদীয়ায় বাংলার শিক্ষক পদপ্রার্থীদের জন্য এটা এক বড় সুখবর। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগেই এই বিপুল সংখ্যক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। পুজোর পরেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।”

উল্লেখ্য, গত বুধবার প্রকাশিত হয়েছে ২০২৩ সালের প্রাথমিক টেটের ফল, যেখানে ৬,৭৫৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ২০২২ সালের টেট ফল প্রকাশ হলেও কিছু সংরক্ষণ সংক্রান্ত মামলার কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত ছিল। সেই জট কাটতেই এবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, “বহুদিন ধরেই মামলার কারণে প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগ আটকে ছিল। এবার সেই জটিলতা কাটায় দ্রুত নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে। যারা টেট পাশ করেছেন, তাঁরা সবাই এই নিয়োগে আবেদন করতে পারবেন।”

Advertisement
ads ads

পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification), নম্বর এবং আবেদন ফি (Application Fee) বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে:

  • সাধারণ শ্রেণি (General): ₹৬০০

  • ওবিসি ‘এ’ ও ‘বি’ (OBC A & B): ₹৫০০

  • এসসি-এসটি (SC/ST): ₹৩০০

মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, প্রাথমিকের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরেও প্রায় ৩৫,০০০ শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। সেইমতো নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির জন্যও SSC-এর মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয় এবং রাজ্যজুড়ে সেই নিয়োগ পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।

এবার প্রাথমিক স্তরের ১৩,৪২১টি শূন্যপদে শিক্ষক নিয়োগ শুরু হচ্ছে। পুজোর আনন্দের মাঝেই শিক্ষকতার স্বপ্ন দেখা হাজার হাজার চাকরিপ্রার্থীর জন্য নিঃসন্দেহে এটি এক বড় বার্তা।

Advertisement
ads ads