জেলবন্দি জঙ্গির ‘বাবা’ হওয়ার খবরে ফাঁস পাকিস্তানের মুখোশ
Connect with us

অপারেশন সিঁদুর

জেলবন্দি জঙ্গির ‘বাবা’ হওয়ার খবরে ফাঁস পাকিস্তানের মুখোশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে ফের আন্তর্জাতিক মঞ্চে মুখ খুললেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) নেতা ও সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। আলজেরিয়ায় প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি সরাসরি অভিযোগ করেন, পাকিস্তান আন্তর্জাতিক চাপ সামলাতে জঙ্গিদের আটক রাখার নাটক করছে মাত্র, আদতে তারা পাক সরকারেরই নিরাপত্তা ও আশ্রয়ে রয়েছে।

ওয়েইসির বক্তব্য, “২৬/১১ হামলার অন্যতম চক্রি জাকিউর রহমান লকভি (Zaki-ur-Rehman Lakhvi) পাকিস্তানের জেলে বন্দি। অথচ সেই অবস্থাতেই সন্তানের বাবা হচ্ছে সে। বাইরে তার স্ত্রী সন্তান প্রসব করছেন। এতে প্রমাণ হয়, পাকিস্তানে জঙ্গিদের জেলে বন্দি রাখা মানে কোনও শাস্তি নয়, বরং আরামদায়ক জীবন।”

Advertisement
ads

তিনি বলেন, “এই দৃশ্য পৃথিবীর আর কোনও সভ্য দেশে সম্ভব নয়। যেখানে জেলে থেকেও একজন কুখ্যাত সন্ত্রাসবাদী এমন ব্যক্তিগত জীবনযাপন করতে পারে, সেখানে বোঝা যায়, সন্ত্রাস দমনে পাকিস্তানের সদিচ্ছা কতটা ভণ্ডামিতে ভরা।”

আরও পড়ুনঃ অপারেশন সিঁদুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ অমিত শাহের

ওয়েইসি বলেন, পাকিস্তানকে ফের FATF (Financial Action Task Force)-এর ধূসর তালিকাভুক্ত করা দরকার। কারণ, সেই চাপেই অনেক সময় জঙ্গিদের বিচারপ্রক্রিয়া কিছুটা হলেও এগোয়। একইসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, কুখ্যাত জঙ্গি সাজিদ মিরকে (Sajid Mir) নিয়ে পাকিস্তান কীভাবে আন্তর্জাতিক মহলকে প্রতারণা করেছিল। FATF-এর চাপ আসার পর মিরকে ‘মৃত’ ঘোষণা করেছিল ইসলামাবাদ, পরে দেখা যায় সে দিব্যি বেঁচে আছে।

ওয়েইসির কথায়, “পাকিস্তান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহলের চোখে ধুলো দিয়ে এসেছে। তারা দাবি করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে, অথচ বাস্তবে তারা জঙ্গিদের রক্ষা করে চলে। এটি শুধু দক্ষিণ এশিয়ার নয়, সারা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি।”

Advertisement
ads

তিনি বলেন, ভারত আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। এমন দেশের প্রতি বিশ্বের দায়িত্ব রয়েছে। প্রশ্ন তোলেন, “আপনারা কি চান এই জঙ্গি কার্যকলাপ দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়ুক? নাকি বিশ্ব শান্তির স্বার্থে পাকিস্তানকে নিয়ন্ত্রণে আনা হোক?”

ওয়েইসির এই বক্তব্য কূটনৈতিক মহলে বেশ গুরুত্ব পেয়েছে। অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কূটনৈতিক তৎপরতা যে কতটা সক্রিয়, তা এই প্রতিনিধি সফরের মাধ্যমেই প্রমাণ হচ্ছে। পাকিস্তানের ভিতর ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর এবার আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের মুখোশ খুলে দিতে ময়দানে নামল ভারত। তারই অন্যতম কণ্ঠস্বর হয়ে উঠেছেন আসাদউদ্দিন ওয়েইসি।

Continue Reading
Advertisement