আরব সাগরে মানবিক পাকিস্তান! যান্ত্রিক বিভ্রাটে বিকল ভারতীয় জাহাজ থেকে ৭ নাবিক উদ্ধার
Connect with us

দেশের খবর

আরব সাগরে মানবিক পাকিস্তান! যান্ত্রিক বিভ্রাটে বিকল ভারতীয় জাহাজ থেকে ৭ নাবিক উদ্ধার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আরব সাগরে (Arabian Sea) বড়সড় যান্ত্রিক বিভ্রাটের কবলে পড়া একটি ভারতীয় জাহাজ ও তার নাবিকদের উদ্ধার করে মানবিকতার নজির গড়ল পাকিস্তানের নৌবাহিনী (Pakistan Navy)। ওমান থেকে ভারত ফেরার পথে মাঝসমুদ্রে ‘এমভি গৌতম’ (MV Gautam) নামক জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে বিপদের মুখে পড়েন ৭ জন নাবিক, যাঁদের মধ্যে ৬ জন ভারতীয় এবং ১ জন ইন্দোনেশীয় নাগরিক।

মুম্বাইয়ের ‘মেরিটাইম রেসকিউ অ্যান্ড কোঅর্ডিনেশন সেন্টার’ (MRCC) দ্রুত ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করে সহায়তার আবেদন (Request) জানায়। ভারতের এই আর্তিতে সাড়া দিয়ে পাকিস্তান নৌবাহিনী তাদের যুদ্ধজাহাজ ‘পিএমএসএস কাশ্মীর’ (PMSS Kashmir)-কে তৎক্ষণাৎ উদ্ধারকাজে মোতায়েন করে। পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (PMSA) জাহাজের কর্মীদের প্রয়োজনীয় খাদ্য (Food), ওষুধ এবং কারিগরি সহায়তা প্রদান করে।

পাক নৌসেনার প্রকাশিত একটি ভিডিওতে (Video) দেখা গিয়েছে, উত্তাল সমুদ্রে ছোট বোটের মাধ্যমে তাঁরা নিয়ন্ত্রণহীন জাহাজটিতে সাহায্য পৌঁছে দিচ্ছেন। গত মাসেই উত্তর আরব সাগরে আরও একটি পণ্যবাহী জাহাজের ১৮ জন কর্মীকে উদ্ধার করেছিল পাকিস্তান। কূটনৈতিক তিক্ততা সরিয়ে রেখে মাঝসমুদ্রে এই উদ্ধার অভিযান প্রতিবেশীসুলভ মানবিক সম্পর্কের এক অনন্য দৃষ্টান্ত (Example) হিসেবে চিহ্নিত হয়েছে। বর্তমানে উদ্ধারকৃত নাবিকরা সুরক্ষিত রয়েছেন বলে নিশ্চিত করেছে পাক কর্তৃপক্ষ।

Advertisement
ads
Continue Reading
Advertisement