খামেনেইয়ের বাড়ি-দফতরে বোমাবর্ষণ! ইরানে ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলা
Connect with us

ভাইরাল খবর

খামেনেইয়ের বাড়ি-দফতরে বোমাবর্ষণ! ইরানে ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধের কালো মেঘ আরও ঘনীভূত হলো। শনিবার সকাল থেকেই ইজ়রায়েল এবং আমেরিকার যৌথ (Joint) হামলায় কেঁপে উঠল ইরান। জানা গিয়েছে, ইরানের রাজধানী তেহরান-সহ প্রায় ৩০টিরও বেশি জায়গায় একযোগে সামরিক পদক্ষেপ (Military Action) শুরু করেছে ইজ়রায়েলি বায়ুসেনা। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, ইরানের সর্বোচ্চ শাসক (Supreme Leader) আয়াতোল্লা আলি খামেনেইয়ের দফতর ও বাসভবন লক্ষ্য করেও বোমাবর্ষণ করা হয়েছে। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের দাবি, হামলার ঠিক আগেই খামেনেইকে নিরাপদ স্থানে (Safe Location) সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

তেহরানের উত্তর ও পূর্ব অংশে পর পর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে খামেনেইয়ের বাসভবনের দিক থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরোতে দেখা গিয়েছে। ইজ়রায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজ়রায়েল কাৎজ় জানিয়েছেন, আত্মরক্ষার (Self-defense) স্বার্থেই তাঁরা এই আগাম হামলা চালিয়েছেন। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ইরানের পরমাণু প্রকল্প (Nuclear Project) ও বর্তমান শাসনব্যবস্থা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন।

এই যুদ্ধের প্রভাবে ইরানে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। দেশটির আকাশসীমা (Airspace) সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল পরিষেবা ও ইন্টারনেট (Internet Service)। এমনকি তেহরান স্টক এক্সচেঞ্জের লেনদেনও স্থগিত রাখা হয়েছে। কূটনীতিকদের মতে, পরমাণু চুক্তি নিয়ে আমেরিকার দেওয়া সময়সীমা শেষ হতেই এই আক্রমণ পরিকল্পনা অনুযায়ী (Planned Attack) কার্যকর করা হয়েছে। বর্তমানে খামেনেই কোথায় আছেন, তা নিয়ে চরম গোপনীয়তা (Secrecy) বজায় রাখছে তেহরান প্রশাসন। পরিস্থিতি যে অত্যন্ত সংগিন, তা বলাই বাহুল্য।