“পাকিস্তান এখন স্টেট স্পনসর টেরর” —কাশ্মীর হামলার পর তীব্র প্রতিক্রিয়া প্রাক্তন পেন্টাগন কর্তার
Connect with us

দেশের খবর

“পাকিস্তান এখন স্টেট স্পনসর টেরর” —কাশ্মীর হামলার পর তীব্র প্রতিক্রিয়া প্রাক্তন পেন্টাগন কর্তার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কাশ্মীরের পহেলগামে রক্তাক্ত জঙ্গি হামলার জেরে এবার সরাসরি পাকিস্তান ও তার সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের দিকে আঙুল তুললেন পেন্টাগনের প্রাক্তন আধিকারিক ও নিরাপত্তা বিশ্লেষক মাইকেল রুবিন। আসিম মুনিরকে কার্যত ‘জঙ্গি মনোভাবাপন্ন’ বলে চিহ্নিত করেছেন তিনি। রুবিনের কটাক্ষ, “ওসামা বিন লাদেন থাকতেন গুহায়, আর আসিম মুনির থাকেন প্রাসাদে। কিন্তু মানসিকতায় তাঁদের মধ্যে বিন্দুমাত্র তফাত নেই।”

আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো রুবিন আরও বলেন, “যদি কোনও দেশকে রাষ্ট্রপুষ্ট সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়, তাহলে পাকিস্তান ছাড়া আর কারও কথা ভাবা যায় না। আর এই মুহূর্তে আসিম মুনিরকেই আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার দাবি উঠা উচিত।”

আরও পড়ুনঃ “পাকিস্তান এখন স্টেট স্পনসর টেরর” —কাশ্মীর হামলার পর তীব্র প্রতিক্রিয়া প্রাক্তন পেন্টাগন কর্তার

 একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রুবিন বলেন, “পাকিস্তান নিজের ভাবমূর্তি ঘোচাতে যতই চেষ্টা করুক, সেটা শুয়োরের ঠোঁটে লিপস্টিক দেওয়ার মতো। আসল স্বভাব বদলায় না।”

Advertisement
ads

তিনি মনে করেন, বর্তমানে ভারতে সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের উপস্থিতির সময় এই হামলা চালিয়ে পাকিস্তান আসলে আন্তর্জাতিক মনোযোগ ঘোরানোর অপচেষ্টা চালিয়েছে। এই ধরনের কাজ বহু আগে বিল ক্লিন্টনের সফরকালে দেখা গিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

রুবিনের মতে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এবার ‘কড়া ও বাস্তব’ সিদ্ধান্ত নেওয়া। তাঁর কথায়, “আমেরিকার উচিত আসিম মুনির ও পাকিস্তান, দু’টোকেই তাদের আসল পরিচয়ে ডাকা—একজন রাষ্ট্রপ্রধান, যিনি সন্ত্রাসে মদত দেন; আর একটি দেশ, যা সন্ত্রাসের আঁতুড়ঘর।”

Continue Reading
Advertisement