শেষপর্যন্ত পাকিস্তান নতিস্বীকার করল, ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৫ ফেব্রুয়ারি
Connect with us

খেলার খবর

শেষপর্যন্ত পাকিস্তান নতিস্বীকার করল, ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৫ ফেব্রুয়ারি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অনেক তর্জন-গর্জন (drama), অনেক হুঁশিয়ারি (threat), শেষ পর্যন্ত পাকিস্তান (Pakistan) ক্রিকেট বোর্ড (PCB)কে নতিস্বীকার (accept) করতে হলো। ভারত-পাকিস্তান (India-Pakistan) ম্যাচ ঘিরে কয়েক সপ্তাহ ধরে চলা নাটক (drama) শেষ হয়েছে। পাকিস্তান বোর্ড আইসিসি (ICC)-র কাছে নিজেদের অবস্থান পরিবর্তন করে এবং জানিয়েছে, তারা ১৫ ফেব্রুয়ারি (15 February) কলম্বোতে (Colombo) ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে প্রস্তুত।

আইসিসি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে (situation) বিসিসিআই (BCCI)-এর ওপর কোনো আর্থিক বা প্রশাসনিক জরিমানা (penalty) আরোপ করা হবে না। পাকিস্তান বোর্ড ১ ফেব্রুয়ারি ঘোষণা করেছিল যে তারা ভারতের বিরুদ্ধে খেলবে না। পরবর্তীতে আইসিসির হস্তক্ষেপে তিন পক্ষের আলোচনা শেষে পাকিস্তান নতিস্বীকার করেছে।

বিসিসিআই-এর সহ সভাপতি রাজীব শুক্লা (Rajeev Shukla) সাংবাদিকদের বলেন, “আইসিসি একটি বন্ধুত্বপূর্ণ (friendly) সমাধান করেছে, যেখানে ক্রিকেটকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পুরো কৃতিত্ব আইসিসির।” তিনি আরও জানান, এই বোঝাপড়ার কারণে ২০২৬ টি-টোয়েন্টি (T20 World Cup) বিশ্বকাপ সাফল্যের গল্প (success story) হবে।

Advertisement
ads

এর সঙ্গে বাংলাদেশ (Bangladesh) বোর্ডের অনুভূতিও বিবেচনা করা হয়েছে। বিসিসিআই তৎপরভাবে নিশ্চিত করছে যে আন্তর্জাতিক ক্রিকেটের এই আসর (tournament) সফলভাবে অনুষ্ঠিত হবে।

Continue Reading
Advertisement