পাকিস্তান রাজি হাফিজ সইদ ও মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে দিতে - জঙ্গি প্রত্যর্পণ প্রসঙ্গে বড় বার্তা
Connect with us

অপারেশন সিঁদুর

পাকিস্তান রাজি হাফিজ সইদ ও মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে দিতে – জঙ্গি প্রত্যর্পণ প্রসঙ্গে বড় বার্তা

Dipa Chakraborty

Published

on

পাকিস্তান শেষমেশ মাথা নোয়াল!

হাফিজ সইদ ও মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে দিতে প্রস্তুত বললেন পাক বিদেশমন্ত্রী

পানি সংকটে হাঁসফাঁস পাকিস্তান। আর সেই চাপের মুখে শেষমেশ জঙ্গি প্রত্যর্পণের বার্তা দিল ইসলামাবাদ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি জানালেন, পাকিস্তান রাজি লস্কর ই তইবার প্রধান হাফিজ সইদ এবং জইশ ই মহম্মদের মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে দিতে।

তিনি বলেন, “সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত যদি সহযোগিতা করে, তাহলে আমরা আলোচনায় বসতে প্রস্তুত। আমরা চাই হাফিজ সইদ ও মাসুদ আজহারকে প্রত্যর্পণ করা হোক, কিন্তু ভারতের উচিত হবে যথাযথ প্রমাণ নিয়ে পাকিস্তানের আদালতে হাজির হওয়া।”

উল্লেখ্য, হাফিজ সইদ বর্তমানে সন্ত্রাসে অর্থ জোগানোর দায়ে পাকিস্তানের আদালতে ৩৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত। অপরদিকে রাষ্ট্রসংঘ ঘোষিত নিষিদ্ধ জঙ্গি মাসুদ আজহারকে এখনও গ্রেপ্তার করা যায়নি বলে দাবি বিলাওয়ালের। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি আজহার আফগানিস্তানে লুকিয়ে রয়েছে। যদি ভারত সরকার প্রমাণ দিতে পারে যে সে পাকিস্তানে আছে, তাহলে তাকে গ্রেপ্তারে কোনও বাধা থাকবে না।”

Advertisement
ads

বিলাওয়াল আরও দাবি করেন, “সন্ত্রাসবাদ ভারত-পাক—দু’দেশেরই স্বার্থের পরিপন্থী।”

তবে কূটনৈতিক মহলের মতে, এহেন হঠাৎ নরম সুরে কথা বলার পিছনে রয়েছে ‘সিন্ধু জলচুক্তি’ নিয়ে ভারতের কড়া অবস্থান। ভারতের তরফে সিন্ধুর জল আটকে দেওয়ার হুঁশিয়ারিতে নাজেহাল পাকিস্তান বারবার দিল্লির সঙ্গে আলোচনায় বসার আবেদন করেছে। সেই চাপে জঙ্গিদের প্রত্যর্পণ নিয়েও এবার নমনীয় হল তারা।

Continue Reading
Advertisement