RCTV Sangbad | Latest Bengali News, Raiganj News, West Bengal Breaking News
Connect with us
Advertisement ads
খুন9 months ago

অষ্টমীর রাতে হাওড়ায় গুলি চালিয়ে খুন, বিহারি গ্যাংয়ের ছায়া তদন্তে

রাজনীতি9 months ago

পায়ে ব্যথা ও উচ্চ জ্বরে অসুস্থ কংগ্রেস সভাপতি, উদ্বেগ কংগ্রেস শিবিরে

দেশের খবর9 months ago

রাহুলের বিরুদ্ধে খুনের হুমকি! বিজেপি নেতার শাস্তি দাবি কংগ্রেসের

রাজনীতি9 months ago

সন্তোষ মিত্র স্কোয়ারে সজল ঘোষের পুজোতে রাজন্যা ও প্রান্তিক, চলছে নতুন আলোচনা

অপারেশন সিঁদুর9 months ago

পাকিস্তানকে হারিয়ে খেলার মাঠেও ‘অপারেশন সিঁদুর’, প্রধানমন্ত্রী মোদীর বিশেষ শুভেচ্ছা

ভাইরাল খবর9 months ago

অষ্টমীতে ময়দা দিয়েই ত্বকে জেল্লা ফেরান ঘরোয়াভাবে

মহারাষ্ট্র
দেশের খবর9 months ago

মহারাষ্ট্রে প্রবল বৃষ্টি ও বন্যা, ২৪ ঘণ্টায় মৃত অন্তত ১০, সরানো হল হাজার হাজার মানুষ

তামিলনাড়ুর করুর জেলায় মর্মান্তিক পদপিষ্টে মৃত্যু হয়েছে ৪১ জন মানুষের। এই ঘটনার জেরে এক দিকে জনমনে ক্ষোভ, অন্য দিকে রাজনীতিতে শুরু হয়েছে চাপানউতর। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দক্ষিণী জনপ্রিয় অভিনেতা থলপতি বিজয় (Thalapathy Vijay), যিনি তাঁর নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজ়গম (TVK)-এর হয়ে সেখানে ইভেন্ট (event) করেছিলেন। রাজ্যের শাসক দল ডিএমকে (DMK) এই ঘটনায় সরাসরি বিজয় ও তাঁর দলের গাফিলতির অভিযোগ তুলেছে। পুলিশ ইতিমধ্যেই টিভিকে-র তিন শীর্ষনেতার বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেছে। যদিও বিজয় নিজে এখনো অভিযুক্ত নন, তবে প্রশ্ন উঠছে—তাঁকেও কি গ্রেফতার করা হতে পারে? এই বিষয়ে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (MK Stalin) বলেছেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নয়, প্রশাসনিক সিদ্ধান্ত হবে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী। অর্থাৎ, আপাতত অপেক্ষা আদালতের সিদ্ধান্তের। 👉 সিবিআই তদন্তের দাবি ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ এনে টিভিকে সিবিআই (CBI) তদন্তের দাবি তুলেছে। একই দাবি জানাচ্ছেন তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি (BJP) সভাপতি কে. আন্নামালাইও (K Annamalai)। বিজেপির বর্তমান নেতৃত্ব এই ঘটনার জন্য ডিএমকে সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিওর (administrative failure)-কেই দায়ী করেছে। টিভিকে ইতিমধ্যেই মাদ্রাজ হাইকোর্টে (Madras High Court) সিবিআই তদন্ত চেয়ে মামলা করেছে। আদালত সোমবার দুপুরে এই আবেদনের শুনানি করতে পারে। 👉 কী বলছে টিভিকে, কী বলছে পুলিশ? টিভিকে-র দাবি, হঠাৎ পাওয়ার কাট (power cut), পুলিশের লাঠিচার্জ (lathicharge), এবং পাথর ছোড়াছুড়ির কারণেই ভিড় উত্তেজিত হয়ে পড়ে এবং পদপিষ্টের ঘটনা ঘটে। পুলিশ অবশ্য এই দাবি মানেনি। পুলিশের বক্তব্য, বিজয়ের দেরিতে অনুষ্ঠানস্থলে পৌঁছনো এবং এক্সেস ভিড় (excess crowd)-এর জন্য এই ঘটনা ঘটে। 👉 বিজয়ের ভূমিকা ও বিতর্ক ঘটনার পরে বিজয় চেন্নাই ফিরে যান, যা নিয়ে বিতর্ক তৈরি হয়। অনেকেই বলেন, তিনি দায়িত্ব এড়িয়ে গেছেন। যদিও তিনি পরে ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মৃতদের পরিবারকে। রবিবার সন্ধ্যায় করুর যাওয়ার কথা ছিল তাঁর, কিন্তু ল অ্যান্ড অর্ডার (law and order) পরিস্থিতির কথা বলে তাঁকে না যাওয়ার অনুরোধ করে সরকার। 👉 রাজনীতি ও ভবিষ্যৎ বিজয় নতুন রাজনৈতিক দল তৈরি করে সরাসরি ডিএমকে এবং বিজেপিকে আক্রমণ করে চলেছেন। তাঁর উত্থান রাজ্যে একটি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করছে। রাজনৈতিক মহলের মতে, এখনই বিজয়কে গ্রেফতার করলে জনগণের সহানুভূতি তাঁর দিকে চলে যেতে পারে—এই আশঙ্কায় তড়িঘড়ি পদক্ষেপ নিতে চাইছে না সরকার। আপাতত অপেক্ষা করা হচ্ছে আদালতের নির্দেশের।
রাজনীতি9 months ago

তামিলনাড়ুতে পদপিষ্টে ৪১ জনের মৃত্যু, সিবিআই তদন্তের দাবি! বিজয়কে গ্রেফতার করা হবে কি? শুরু তীব্র রাজনৈতিক লড়াই

পাকিস্তান9 months ago

অধিকৃত কাশ্মীরে বিক্ষোভের আগুন, অনির্দিষ্টকালের বনধে অচল জনজীবন

খেলার খবর9 months ago

ফাইনাল শেষে ৩ ঘণ্টার নাটক! ভারত ট্রফি নিল না, পাকিস্তান ছুড়ল চেক—পুরস্কার বিতরণী ঘিরে রুদ্ধশ্বাস বিতর্ক

More News

Advertisement