পায়ে ব্যথা ও উচ্চ জ্বরে অসুস্থ কংগ্রেস সভাপতি, উদ্বেগ কংগ্রেস শিবিরে
Connect with us

রাজনীতি

পায়ে ব্যথা ও উচ্চ জ্বরে অসুস্থ কংগ্রেস সভাপতি, উদ্বেগ কংগ্রেস শিবিরে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। জানা যাচ্ছে, প্রবল জ্বর (Fever) ও পায়ে অসহ্য ব্যথার (Leg Pain) কারণে মঙ্গলবার রাতে তাঁকে ভর্তি করা হয়েছে বেঙ্গালুরুর (Bengaluru) এমএস রামাইয়্যা হাসপাতাল (MS Ramaiah Hospital)। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

৮৩ বছর বয়সি খাড়গের বার্ধক্যজনিত কিছু শারীরিক সমস্যা (Health Issues) আগে থেকেই ছিল। তারই মধ্যে হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে পরিস্থিতি জটিল হয়। সঙ্গে পায়ে শুরু হয় প্রচণ্ড ব্যথা। ঝুঁকি এড়াতে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

এক কংগ্রেস নেতা জানিয়েছেন, মঙ্গলবার রাতে অসুস্থতার কারণে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে আপাতত তিনি ভালো আছেন এবং চিন্তার কিছু নেই। চিকিৎসকরা (Doctors) তাঁর স্বাস্থ্যের উপর নিয়মিত নজর রাখছেন। যদিও হাসপাতালের (Hospital) তরফ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি স্বাস্থ্য বুলেটিন (Health Bulletin) প্রকাশ করা হয়নি।

Advertisement
ads

উল্লেখ্য, আগামী ৭ অক্টোবর নাগাল্যান্ডের (Nagaland) কোহিমা (Kohima) যাওয়ার কথা ছিল মল্লিকার্জুন খাড়গের। সেখানে ‘সুস্থ গণতন্ত্র’ (Healthy Democracy) নামে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কংগ্রেসের লোকসভার সাংসদ এবং নাগাল্যান্ড প্রদেশ সভাপতি সুপোংমেইরেন জামির জানিয়েছেন, এই অনুষ্ঠানে অন্তত ১০ হাজার মানুষের ভিড় হওয়ার সম্ভাবনা ছিল। মূলত দেশের বেকারত্ব (Unemployment), সড়ক যোগাযোগ (Connectivity) এবং সুশাসনের (Good Governance) মতো বিষয় সেখানে আলোচিত হওয়ার কথা ছিল।

এই জনসভা শেষে জেলার নেতাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনাও ছিল খাড়গের। তবে তাঁর হঠাৎ অসুস্থতার কারণে সেই কর্মসূচি আপাতত অনিশ্চয়তার মুখে পড়ল।

Continue Reading
Advertisement