সন্তোষ মিত্র স্কোয়ারে সজল ঘোষের পুজোতে রাজন্যা ও প্রান্তিক, চলছে নতুন আলোচনা
Connect with us

রাজনীতি

সন্তোষ মিত্র স্কোয়ারে সজল ঘোষের পুজোতে রাজন্যা ও প্রান্তিক, চলছে নতুন আলোচনা

Dipa Chakraborty

Published

on

কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদ (TMC Chhatra Parishad) সম্প্রতি তাদের দুই নেতাকে—প্রান্তিক চক্রবর্তী (Prantik Chakraborty) ও রাজন্যা হালদার (Rajnya Haldar)—সাসপেন্ড করেছে। ঠিক সেই দুই নেত্রীকে এবার দেখা গেল বিজেপি কাউন্সিলর সজল ঘোষের (Sajal Ghosh) পুজোয়। সন্তোষ মিত্র স্কোয়ার (Santosh Mitra Square)-এ সজলের পুজোতে তাদের উপস্থিতি নতুন গুঞ্জনের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, এর পেছনে কি কোনও রাজনৈতিক বার্তা রয়েছে?

সন্তোষ মিত্র স্কোয়ারে প্রশাসনের সঙ্গে সজলের দীর্ঘ দিনের টানাপোড়েন রয়েছে। পুলিশের বিরুদ্ধে নিয়মিত অভিযোগ করে থাকেন তিনি। কিন্তু সেই পরিস্থিতিতেই রাজন্যা ও প্রান্তিককে সেখানে দেখে রাজনৈতিক রহস্য জোরালো হয়েছে।

সজল ঘোষ সাংবাদিকদের প্রশ্নে বলেন, “সব কিছুতেই রাজনীতি খোঁজার প্রয়োজন নেই। রাজন্যা আমার বোনের মতো। আমরা বহুবার টিভিতে লড়াই করেছি, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক সব সময় থাকে। এমন আরও অনেকেই আসেন। রাজন্যাও আগেও এসেছে।”

সজলের পাশে দাঁড়িয়ে থাকা প্রান্তিক বারবার মাথা নাড়ে সমর্থন জানিয়ে ছিলেন। যখন তাকে প্রশ্ন করা হয়, “তৃণমূলের নেত্রীদের পা পড়ল আপনার পুজোয়?” তখন সজল বলেন, “আমি আর তৃণমূলকে আলাদা করে দেখি না। রাজন্যা সত্যিকারের কথা বলে, দেরিতে হলেও।”

Advertisement
ads

রাজন্যা সজলকে ‘দাদা’ বলে সম্বোধন করে বলেন, “অপারেশন সিঁদুর (Operation Sindoor) আবেগঘন বিষয়। আগেও এসেছি এখানে।” অন্যদিকে প্রান্তিক বলছেন, “এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। ৮০ শতাংশ পুজো প্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাট আউট থাকে। তাহলে নরেন্দ্র মোদীর (Narendra Modi) কাট আউট থাকলে কি সমস্যা? এখানে যারা আসেন সবাই কি বিজেপি?”

Continue Reading
Advertisement