অ্যাকাউন্টেসির সর্বভারতীয় পরীক্ষায় অসামান্য কৃতিত্ব অক্ষতের
Connect with us

উত্তর দিনাজপুর

অ্যাকাউন্টেসির সর্বভারতীয় পরীক্ষায় অসামান্য কৃতিত্ব অক্ষতের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৩ জানুয়ারী :  উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি জনপদ চাকুলিয়ার কানকি। আর সেখান থেকে চার্টাড অ্যাকাউন্টেসির সর্বভারতীয় পরীক্ষায় গোটা দেশের মধ্যে ২০ র‍্যাঙ্ক করে নজির গড়েছেন কানকির বাসিন্দা অক্ষত জৈন।

অক্ষতের নজরকাড়া এই সাফল্যে তাঁর আত্মীয়পরিজনের পাশাপাশি খুশি গোটা এলাকার বাসিন্দারাই। অক্ষতের বাবা অনিল জৈন এক বেসরকারি সংস্থায় কর্মরত।ছোটবেলায় অক্ষত পড়াশোনা করেছেন কানকিরই এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। তারপর পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিহারের কিশনগঞ্জের একটি স্কুলে পড়াশোনা করেন। ২০১৮ সালে সিবিএসই-র পরীক্ষায় ৯৪ শতাংশ নম্বর পেয়ে কিশনগঞ্জ জেলার মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপক হয়েছিলেন । এরপর কোলকাতার সেন্ট জেভিয়ার্সে বিকম পড়াশোনা শেষ করে সিএ পরীক্ষার প্রস্তুতি শুরু করেন অক্ষত।

২০২২ সালে নভেম্বর মাসে সর্বভারতীয় স্তরে সিএ পরীক্ষায় বসেন অক্ষত। মঙ্গলবার সেই পরীক্ষার ফল বেরোতেই দেখা যায় সারা দেশে ২০র‍্যাঙ্ক করেছেন তিনি। তার রেজাল্টের খবর ছড়িয়ে পড়তেই খুশীর হাওয়া পরিবার ও প্রতিবেশীদের মধ্যে। তাঁর এই সাফল্যের পিছনে বাবা-মায়ের পাশাপাশি শিক্ষকদের অবদান মুক্তকন্ঠে স্বীকার করেছেন অক্ষত। অন্যদিকে ছেলের এই ফলাফলে গর্বিত বাবা অনিল জৈন। তবে তার ছেলের মত অন্যান্যরা যাতে সফলভাবে এগিয়ে যেতে পারে, সেজন্য কানকিতে শিক্ষার পরিসর ও সুযোগ বৃদ্ধির আবেদন জানিয়েছেন তিনি। 

Continue Reading
Advertisement ads
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *